১১ মামলায় ফের সময় পেলেন খালেদা (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭ , ১২:১৫ পিএম


১১ মামলায় ফের সময় পেলেন খালেদা (ভিডিও)

রাষ্ট্রদ্রোহ ও নাশকতার ১১ মামলায় ফের সময় পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার পরবর্তী হাজিরার দিন আসছে ২২ মে।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে ১১ মামলায় খালেদা জিয়ার হাজিরের দিন ঠিক ছিলো। কিন্তু অসুস্থতার কারনে তিনি আদালতে যেতে পারেন নি।

বিএনপি নেত্রী আদালতে হাজির না হওয়ায় তার আইনজীবীরা ফের সময় চান। পরে আদালত তাদের আবেদন আমলে নিয়ে নতুন এ দিন ঠিক করেন।

আদালতে খালেদার পক্ষে ছিলেন আইনজীবী সানাউল্লাহ মিয়া, সৈয়দ জয়নাল আবেদীন মেজবা ও জিয়া উদ্দিন জিয়া।

খালেদার বিরুদ্ধে ১১টি মামলা হলো- দারুসসালাম থানার নাশতার আট মামলা, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার দু’টি মামলা।

রাষ্ট্রদ্রোহ ও নাশকতার ১১ মামলার মধ্যে মঙ্গলবার ১০ মামলার অভিযোগ গঠন শুনানির দিন ঠিক ছিলো। এছাড়া যাত্রাবাড়ী থানার অপর এক মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন ঠিক ছিল।

এর আগেও বেশ কয়েক বার খালেদা জিয়াকে হাজিরের নির্দেশ দেন আদালত। কিন্তু অসুস্থতার কারণে তিনি হাজির না হয়ে সময় আবেদন করেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission