সাবেক সিইসি হাবিবুলকে কারাগারে পাঠানোর নির্দেশ

আরটিভি নিউজ

রোববার, ২৯ জুন ২০২৫ , ০৫:৫৫ পিএম


সাবেক সিইসি হাবিবুলকে কারাগারে পাঠানোর নির্দেশ
ছবি: সংগৃহীত

প্রহসনের নির্বাচন করার অভিযোগে করা মামলায় তিন দিনের রিমান্ড শেষে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৯ জুন) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-সিএমএম আদালত এ আদেশ দেন। 

আরও পড়ুন

এর আগে, শেরেবাংলা নগর থানায় প্রহসনের নির্বাচন করার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় গত ২৬ জুন কাজী হাবিবুল আউয়ালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে রোববার দুপুর ১২টার দিকে তাকে আদালতের হাজতখানায় নিয়ে আসা হয়। 

পরে তাকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। বিকেল ৩টার পর কারাগারে আটক রাখার আবেদনের ওপর শুনানি হয়, সেখানে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আরটিভি/এফএ -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission