২ দিনের রিমান্ডে আনিসুল হক 

আরটিভি নিউজ

সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ০১:০৭ পিএম


২ দিনের রিমান্ডে আনিসুল হক 
ফাইল ছবি

রাজধানীর বনানী থানায় দায়ের করা অস্ত্র আইনে মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এ আদেশ দেন। 

এর আগে, এদিন আসামিকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

মামলার সূত্রে জানা গেছে, আনিসুল হক বনানী থানার অধীনে নিজের নামে লাইসেন্স পাওয়া একটি পিস্তলের মালিক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য দেওয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেয়।

আরও পড়ুন

নির্দিষ্ট সময় পার হয়ে চলতি বছরের ৫ মে পর্যন্তও আনিসুল হক তার লাইসেন্স করা অস্ত্রটি থানায় জমা দেননি বা থানাকে অবহিতও করেননি। তার ঠিকানায় গিয়ে কাউকে পাওয়া যায়নি এবং অস্ত্র জমা সম্পর্কে কোনো তথ্য মেলেনি। তিনি কোনো গুলি কিনেছেন কি-না এমন তথ্যও পাওয়া যায়নি।

এ ঘটনায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(১) ধারায় তার বিরুদ্ধে মামলা করে পুলিশ। 

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission