নতুন ভূমি আইন

এখন থেকে জেলা প্রশাসক ও পুলিশের মাধ্যমে হবে বেদখল জমি উদ্ধার

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ , ০৬:৫৮ পিএম


এখন থেকে জেলা প্রশাসক ও পুলিশের মাধ্যমে হবে বেদখল জমি উদ্ধার
জমি বেদখল ও দখলবাজি।ছবি: সংগৃহীত

দেশে দীর্ঘদিন ধরে জমি বেদখল ও দখলবাজির শিকার প্রকৃত মালিকদের জন্য সরকারের নতুন ভূমি আইন নিয়ে এসেছে সুখবর। এই আইনের আওতায় এখন থেকে মাত্র সাত দিনের মধ্যে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ প্রশাসনের মাধ্যমে বেদখল জমি দ্রুত উদ্ধার করা যাবে।

আইন অনুযায়ী, যেকোনো ব্যক্তি যার জমি অবৈধভাবে দখল হয় এবং তার কাছে বৈধ মালিকানা দলিল থাকে, তিনি সরাসরি জেলা প্রশাসকের কাছে আবেদন করতে পারবেন। এরপর এক জন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষয়টি তদন্ত করে ৭ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং জমির দখল মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

আইনের অন্যতম গুরুত্বপূর্ণ ধারায় বলা হয়েছে, তদন্ত প্রক্রিয়া দীর্ঘস্থায়ী হলে তিন মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে হবে। দখলদার প্রমাণিত হলে তাদের সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হবে।

নতুন এই নিয়মের মাধ্যমে জমি সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে সরাসরি আদালতের পরিবর্তে জেলা প্রশাসক অফিসে আবেদন করার সুযোগ সৃষ্টি হয়েছে, যা সময় ও সম্পদের ব্যাপক সাশ্রয় করবে।

এছাড়া, বাটোয়ারা বা সম্পত্তি ভাগ-বণ্টন সংক্রান্ত বিরোধ সমাধানে লিগ্যাল এইড সেন্টারের মাধ্যমে বিনামূল্যে সহায়তা পাওয়া যাবে, যা পরিবারিক জমি ভাগাভাগির সমস্যা দ্রুত সমাধানে ভূমিকা রাখবে।

তবে আইনটি অপব্যবহার রোধে ভুয়া মালিক বা জাল কাগজপত্রধারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই আইন কার্যকর হলে ভূমি দখল, দীর্ঘস্থায়ী মামলা ও প্রভাবশালী ব্যক্তিদের অবৈধ দখল গ্রহণের প্রবণতা অনেকাংশে কমে আসবে। প্রকৃত মালিকরা আইনগত প্রক্রিয়া মেনে দ্রুত তাদের জমি পুনরুদ্ধারের সুযোগ পাবেন। সরকারের এই নতুন উদ্যোগ ভূমি অধিকার রক্ষায় একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission