হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন বাণিজ্য উপদেষ্টা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ , ০৭:০৬ পিএম


হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন বাণিজ্য উপদেষ্টা
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

জুলাই আন্দোলনের সময় ভারগো গার্মেন্টস কোম্পানির ‘এক্সিকিউটিভ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার’ মো. সোহান শাহ হত্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম তাকে অব্যাহতির আদেশ দেন।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এ তথ্য জানান।

বিজ্ঞাপন

এর আগে, গত ২৪ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও র‍্যাব-৩-এর উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান আদালতে ফৌজদারি কার্যবিধির ১৭৩(ক) ধারা অনুযায়ী অন্তর্বর্তীকালীন প্রতিবেদন দেন। সেখানে উল্লেখ করা হয়, এই মামলার ঘটনার সঙ্গে আসামি শেখ বশিরউদ্দীনের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাকে মামলা দায় থেকে অব্যাহতি প্রার্থনা করছি।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই রামপুরার সিএনজি স্টেশনের সামনে গুলিতে আহত হন মো. সোহান শাহ। এরপর ২৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

বিজ্ঞাপন

এ ঘটনায় গত বছরের ১৯ সেপ্টেম্বর সোহানের মা সুফিয়া বেগম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৭ জনকে আসামি করে আদালতে মামলা করেন। এতে শেখ বশিরউদ্দীন ৪৯ নম্বর আসামি। পরে আদালত অভিযোগটি রামপুরা থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission