ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে শাশুড়ি হত্যার ২০ বছর পর জামাইয়ের যাবজ্জীবন

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১০:০৩ পিএম
সংগৃহীত ছবি

টাঙ্গাইলের মধুপুরে পারিবারিক কলহের জেরে শাশুড়িকে নৃশংসভাবে হত্যার ২০ বছর পর জামাতা রেজাউর রহমান দুলুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার(১৮ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের স্পেশাল জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দনা দীর্ঘ প্রতীক্ষিত এই রায় ঘোষণা করেন। রায়ে কারাদণ্ডের পাশাপাশি দুলুকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে শ্বশুরবাড়িতে হামলা চালান দুলু। সে সময় নিজের মেয়েকে বাঁচাতে শাশুড়ি বাধা দিলে পাষণ্ড জামাতা তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। গুরুতর জখম অবস্থায় স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হলেও শাশুড়ি ঘটনাস্থলেই প্রাণ হারান। দীর্ঘ দুই দশক ধরে চলা এই বিচারিক প্রক্রিয়া শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এই দৃষ্টান্তমূলক শাস্তির আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাজাহান কবির জানান, দীর্ঘ ২০ বছরের আইনি লড়াই শেষে পাওয়া এই রায়ে নিহতের পরিবার ও সমাজ ন্যায়বিচার পেয়েছে। ঘাতক জামাতা দুলু রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন এবং তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বিলম্বিত হলেও এই রায় ন্যায়বিচারের পথ সুগম করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরটিভি/এমআই/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্ত্রী পরিচয়ে তরুণীকে নিয়ে হোটেলে, বিয়ের আবদার করতেই ‘আসল রূপ’ দেখান চিকিৎসক
বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে করা মামলায় সাময়িক বরখাস্ত চিকিৎসক এনামুল হোসেনের জামিন বহাল রেখেছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ১৪ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
স্ত্রী পরিচয়ে তরুণীকে নিয়ে হোটেলে, বিয়ের আবদার করতেই ‘আসল রূপ’ দেখান চিকিৎসক
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে (৩৫) হত্যার দায়ে জিতেশ চন্দ্র গোপ নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও মরদেহ গুমের চেষ্টার অপরাধে তাকে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল
আইন পেশায় যুক্ত কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তিনি যত প্রভাবশালীই হোন না কেন, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুস কাজল।
অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল
‘৩৫ বছর বয়সের পর আর কেউ আইনজীবী হতে পারবে না’
মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিস ও ইউনাইটেড ন্যাশনস ডেভলপমেন্ট’র ইন্টার্নশিপ প্রোগ্রামের কনভোকেশন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘৩৫ বছর বয়সের পর আর কেউ আইনজীবী হতে পারবে না’
সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিন দিন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে। 
সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে
আরও পড়ুন
সুনামগঞ্জের সুধাংশু বিশ্বাস হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
ঈশ্বরদীতে মাদক মামলার আসামির যাবজ্জীবন
ভাবীকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন
প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন