ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রিজনভ্যান দুর্ঘটনায় পলক আহত হওয়ার খবরে যা জানাল কারা কর্তৃপক্ষ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ডিভিশনপ্রাপ্ত বন্দিদের বহনকারী প্রিজন ভ্যানের সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনার একটি খবর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, এ তথ্য সম্পূর্ণ বিভ্রান্তিকর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন ও মিডিয়া) জান্নাত উল ফরহাদ।

এতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত পোস্টে দাবি করা হয়েছে— কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়ার পথে ডিভিশন বন্দিদের বহনকারী প্রিজন ভ্যানের সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। তবে বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেনি।

কারা কর্তৃপক্ষ জানায়, প্রকৃত ঘটনা হলো—গত ১৯ এপ্রিল পোস্তগোলা ব্রিজ থেকে প্রিজন ভ্যান নিচে নামার সময় হঠাৎ ব্রেক করলে ভ্যানের ভেতরে থাকা চারজন ডিভিশন বন্দির মধ্যে জুনায়েদ আহমেদ পলক নিজেকে সামলাতে না পেরে অন্য বন্দি ফজলে করিম চৌধুরীর সঙ্গে ধাক্কা খান। এতে তার ঘাড়ে সামান্য ব্যথা অনুভূত হয়।

আরও পড়ুন

এ ঘটনায় এমআরআইসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তবে এতে কারও কোনো গুরুতর ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, মঙ্গলবার ঢাকার একটি আদালতে হাজির হয়ে নিজের শারীরিক অবস্থার বিষয়টি তুলে ধরেন জুনায়েদ আহমেদ পলক। এ সময় বিচারক তাকে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।

সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ মোহাম্মদপুর থানার একটি মামলার অভিযোগ গঠন শুনানিতে তাকে হাজির করা হয়। শুনানির সময় পলক আদালতকে জানান, গত ১৯ এপ্রিল আদালত থেকে কারাগারে নেওয়ার পথে প্রিজন ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে তিনি আহত হন।

এ বিষয়ে পলকের আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি বলেন, ওই ঘটনায় পলকসহ প্রিজন ভ্যানে থাকা কয়েকজন আহত হন। আদালতকে বিষয়টি জানানো হলে বিচারক তার চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে (৩৫) হত্যার দায়ে জিতেশ চন্দ্র গোপ নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও মরদেহ গুমের চেষ্টার অপরাধে তাকে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল
আইন পেশায় যুক্ত কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তিনি যত প্রভাবশালীই হোন না কেন, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুস কাজল।
অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল
‘৩৫ বছর বয়সের পর আর কেউ আইনজীবী হতে পারবে না’
মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিস ও ইউনাইটেড ন্যাশনস ডেভলপমেন্ট’র ইন্টার্নশিপ প্রোগ্রামের কনভোকেশন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘৩৫ বছর বয়সের পর আর কেউ আইনজীবী হতে পারবে না’
সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিন দিন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে। 
সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে
সাবেক দুই সেনা কর্মকর্তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
ঢাকার পল্লবী থানায় সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ বড়ুয়া ও লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সাবেক দুই সেনা কর্মকর্তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
আরও পড়ুন
প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক আহত