ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

যাত্রাবাড়ীতে নারী হত্যা, ক্লু-লেস মামলার রহস্য উদ্‌ঘাটনের দাবি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০২:০৩ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি ফ্ল্যাটে নারী হত্যার ক্লু-লেস মামলার রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঁচি ও চুরি হওয়া বিভিন্ন মালামাল উদ্ধারসহ ফারুক (২৭) নামে এক নির্মাণশ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১১ জুলাই যাত্রাবাড়ী থানার দনিয়া রসুলপুর নগর ভবনসংলগ্ন একটি বহুতল ভবনের ফ্ল্যাটে শাহিদা আক্তার নামে এক নারীকে হত্যা করা হয়। একই সঙ্গে বাসায় থাকা স্বর্ণালংকার, ইমিটেশন গহনা এবং অন্যান্য মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের মেয়ে পারভীন আক্তার বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

যাত্রাবাড়ী থানা পুলিশ জানায়, মামলাটির তদন্তে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামত বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হিসেবে নির্মাণশ্রমিক ফারুককে শনাক্ত করা হয়। পরে বুধবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে গ্রেপ্তার আসামির দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত এক হাতলবিশিষ্ট কাঁচি উদ্ধার করা হয়েছে। এছাড়া এক জোড়া ইমিটেশনের বালা, তিনটি গলার হার, এক জোড়া পায়ের নূপুর এবং কিছু বিদেশি কাগুজে ও ধাতব মুদ্রাও উদ্ধার করা হয়।

তদন্তে পুলিশ জানতে পারে, ফারুক নিহতের পরিবারের পাশের ফ্ল্যাটে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। কাজের সুবাদে তিনি বাসার পরিবেশ ও পরিবারের সদস্যদের চলাফেরা সম্পর্কে অবগত ছিলেন। ঘটনার দিন সুযোগ বুঝে তিনি বাসায় প্রবেশ করে ধারালো কাঁচি দিয়ে শাহিদা আক্তারকে হত্যা করেন। পরে আলমারিতে থাকা স্বর্ণালংকার, ইমিটেশন গহনা ও অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যান বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিমান্ডে পুলিশকে নতুন তথ্য জানালেন এমপি নজরুল
এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে ন্যাম ভবনে এই সংসদ সদস্যের শয়নকক্ষের বারান্দায়ও ঘুমাতে হতো বলে জানা গেছে। এছাড়া প্রথমে তাকে মৌখিকভাবে বিয়ে করেন বলে আদালতকে জানিয়েছে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন।
রিমান্ডে পুলিশকে নতুন তথ্য জানালেন এমপি নজরুল
গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত
জাতীয় সংসদের প্রথম তিন অধিবেশনে পাস হয় শতাধিক আইন। এর মধ্যে উল্লেখযোগ্য গুম প্রতিরোধ আইন, মানবাধিকার কমিশন আইন ও সম্পত্তি হস্তান্তর আইন।
গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত
বারান্দায় ঘুমাতে হতো গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে: পুলিশ
এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে ন্যাম ভবনে এই সংসদ সদস্যের শয়নকক্ষের বারান্দায়ও ঘুমাতে হতো বলে জানা গেছে। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন গাজী নজরুলকে জিজ্ঞাসাবাদে এ তথ্য পেয়েছেন বলে আদালতকে জানিয়েছেন।
বারান্দায় ঘুমাতে হতো গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে: পুলিশ
মরিয়মকে এমপি নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’
বাড়িতে যাতায়াতের কারণে মরিয়ম সঙ্গে গড়ে উঠেছিল সখ্যতা সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম ওরফে গাজী নজরুলের ।
মরিয়মকে এমপি নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যার প্ররোচনার মামলায় দুই দফা ৮ দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের  জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
আরও পড়ুন
ঢাকা থেকে ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ
বিয়ের ৩ দিন আগে বাসচাপায় প্রাণ গেল যুবকের
যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১