পান পাতা মহৌষধ!

আরটিভি নিউজ

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ , ০৩:৪৩ পিএম


পান পাতা মহৌষধ!
পান পাতা। সংগৃহীত ছবি

শতাব্দীর পর শতাব্দী ধরে আয়ুর্বেদে ব্যবহৃত পান পাতা আজও প্রাকৃতিক উপায়ে শরীরকে সুস্থ রাখতে কার্যকর ভূমিকা রাখে। শুধু হজমই নয়, পান পাতার রসে রয়েছে অসংখ্য ঔষধি গুণ, যা সার্বিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে পান পাতা ব্যবহৃত হয়েছে কাশি, সর্দি, ব্রঙ্কাইটিস, মাথাব্যথা, সংক্রমণ এবং হজমজনিত নানা সমস্যার চিকিৎসায়। আমেরিকান ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের একটি গবেষণাপত্রেও এই ভেষজ গুণের কথা উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

এই স্বাস্থ্যকর পাতাতে ভিটামিন সি, ভিটামিন এ, আয়রন ও ক্যালসিয়ামে ভরপুর; এতে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল এবং প্রদাহবিরোধী (অ্যান্টি-ইনফ্লেমেটরি) বৈশিষ্ট্য রয়েছে।

তবে মনে রাখতে হবে, পানের সঙ্গে সুপারি, চুন বা তামাক মেশালে তা শরীরের জন্য ক্ষতিকর; শুধু বিশুদ্ধ পান পাতাই স্বাস্থ্যের জন্য উপকারী।

বিজ্ঞাপন

পান পাতার প্রধান স্বাস্থ্যগত উপকারিতাগুলির মধ্যে অন্যতম হলো এর হজমশক্তি উন্নত করার ক্ষমতা। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর পান শরীরের পিএইচের ভারসাম্য বজায় রাখে, যা হজমের সমস্যা কমিয়ে দেয়। নিয়মিত পান পাতার রস খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং বদহজম, পেট ফাঁপা ও আলসারের ঝুঁকিও কমে। পান পাতার নির্যাস পাকস্থলীর আস্তরণ রক্ষা করে এবং শ্লেষ্মা উৎপাদন বাড়িয়ে হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে।

খাবারের পর পান পাতা চিবিয়ে খেলে লালা নিঃসরণও বাড়ে, যা খাবার ভাঙতে সাহায্য করে।

বিজ্ঞাপন

এছাড়াও পান পাতা মুখগহ্বরের স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ। খাবারের পর এক টুকরো পান চিবিয়ে খেলে মুখ সতেজ থাকে। এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল যৌগ মুখের জীবাণু দমন করে, মাড়ির প্রদাহ ও দাঁতের ক্ষয় রোধ করে। নিয়মিত পান পাতার নির্যাস দিয়ে মুখ ধুলে নিঃশ্বাস সতেজ ও মাড়ি শক্ত থাকে।

আরও পড়ুন

অন্যদিকে, এটি শ্বাসযন্ত্রের সুরক্ষায়ও অত্যন্ত কার্যকর। সর্দি-কাশি, হাঁপানি বা ব্রঙ্কাইটিস প্রতিরোধে পান পাতা উপকারী বলে আয়ুর্বেদে এর গুরুত্ব অপরিসীম।

গবেষণায় দেখা গেছে, পান পাতায় থাকা অ্যান্টি-হাইপারগ্লাইসেমিক যৌগ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায়। টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্তদের জন্য তাই সকালে খালি পেটে পান পাতার রস উপকারী হতে পারে।

পান পাতায় থাকা ফেনোলিক যৌগ শরীর ও মনকে প্রশান্ত রাখতে সহায়তা করে, ফলে মানসিক চাপ বা উদ্বেগে ভুগলে এটি চিবিয়ে খেলে ক্লান্তিও কমে। সবশেষে, উচ্চ অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ হওয়ায় এটি ত্বককে প্রাকৃতিকভাবে পুনরুজ্জীবিত করে এবং ক্ষত ও প্রদাহ দ্রুত নিরাময়ে সাহায্য করে। পান পাতা প্রাচীনকাল থেকেই এই কারণে ক্ষত নিরাময়ের জন্য ব্যবহার হয়ে এসেছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, আমেরিকান ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন ও অন্যান্য

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission