বাঁ হাত ও কাঁধে ব্যথা মানেই হৃদরোগ! যেভাবে বুঝবেন

আরটিভি নিউজ

সোমবার, ৩০ মে ২০২২ , ১১:২৬ পিএম


বাম হাত ও কাধে ব্যথা মানেই হৃদরোগ! যেভাবে বুঝবেন
ছবি : সংগৃহীত

বাঁ হাত ও কাঁধে ব্যথা হওয়া ভালো লক্ষণ নয়। এই ধরনের ব্যথায় প্রথমেই মাথায় আসে হৃদরোগের কথা। কিন্তু শুধু হৃদরোগ নয়, বিশেষজ্ঞরা বলছেন, একাধিক কারণে ব্যথা হতে পারে বাঁ হাত ও কাঁধে।

অ্যানজিনা
অক্সিজেনের অভাবে এই সমস্যা দেখা দেয়। হৃদযন্ত্রে অক্সিজেন কম পৌঁছালে ব্যথা হয় দেহের বাম দিকে। দীর্ঘস্থায়ী ও আকস্মিক দু’রকমই হতে পারে এই রোগ। বিশেষজ্ঞদের মতে, আকস্মিক অ্যানজিনা বেশ বিপজ্জনক হতে পারে।

হাড় ও পেশির সমস্যা
বিজ্ঞানের ভাষায় একে বলে ‘স্কেলিট মাসকুলার ইনজুরি’। এই ধরনের ব্যথা সাধারণত একটি ছোট্ট অংশে সীমাবদ্ধ থাকে। খেলাধুলো করার সময় আচমকা পেশি ও টেন্ডনে টান লাগলে এই ধরনের ব্যথা হতে পারে। কখনো কখনো ভুল ভঙ্গিমায় শুয়ে থাকলেও এই সমস্যা হয়।

সংক্রমণ
কখনো বিশেষ কিছু জীবাণুর সংক্রমণের ফলেও বাঁ হাতে ব্যথা হতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, হার্পিস ভাইরাসের আক্রমণে এই ধরনের ব্যথা হতে পারে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission