কাপড়ের দাগ দূর করুন নিমিষেই

লাইফস্টাইল ডেস্ক

সোমবার, ০১ জানুয়ারি ২০১৮ , ০৪:০৩ পিএম


কাপড়ের দাগ দূর করুন নিমিষেই

খেতে যেয়ে কাপড়ে দাগ লেগে যাওয়া কিংবা কলমের কালির দাগ লাগার মতো ঘটনা প্রায় ঘটে থাকে। কিন্তু তাই বলে পছন্দের কাপড় তো ফেলে দেয়া  যায় না। অসাবধানতার কারণে লেগে যাওয়া এই দাগগুলো  তোলার জন্য কাঠখড় পোড়াতে হয় অনেককেই। ভিন্ন ভিন্ন ধরনের দাগ তোলার জন্য রয়েছে ভিন্ন ভিন্ন উপায় যা দিয়ে আপনি নিমিষেই তুলে ফেলতে পারবেন এই দাগ। 

চলুন জেনে নেই সেই কৌশল,

•   ঘামের দাগ : একটি স্প্রে বোতলে সমপরিমাণ পানি ও ভিনেগার মিশিয়ে কাপড়ের ঘামের দাগের উপর স্প্রে করুন। ২০ থেকে ৩০ মিনিট এভাবেই রেখে দিন। এরপর কাপড় ভালো করে ধুয়ে নিন। এতে সহজেই কাপড়ের ঘামের দাগ দূর হয়ে যাবে।

•    কালির দাগ : অফিসের কিংবা স্কুল-কলেজের কাপড়ে কলমের কালির দাগ পরে। এই কালির দাগ দূর করতে একটি স্পঞ্জ দুধে ভিজিয়ে স্পঞ্জটি দাগের উপর ঘষে নিন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এছাড়া এই দাগ দূর করার জন্য ব্যাবহার করতে পারেন হ্যান্ড স্যানিটাইজার। ২ থেকে ৩ ফোঁটা  হ্যান্ড স্যানিটাইজার লাগান। টুথব্রাশ দিয়ে দাগের ওপর ঘষুন এবং বেকিং পাউডারের পেস্ট লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপর গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

•    তেলের দাগ : খাবারের সময়  তেল পরে কিংবা মাথায় তেল দিয়ে ঘুমালে বালিশের কাপড় বা কভারে দাগ লেগে নষ্ট হয়ে যায়। এই দাগ তোলার জন্য প্রথমে কাপড় বা বালিশের কভার থেকে টিস্যু পেপারের সাহায্যে বাড়তি তেল শুষে নিন। এবার তেলের দাগের ওপর শ্যাম্পু দিয়ে হালকা ঘষে নিন।এরপর গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।

•    কাপড়ে ঘামের দাগ : ঘামের কারণে শার্ট বা টি-শার্টের কলারে এবং বগলে দাগ হয়ে যায়। এই দাগ দূর করতে শ্যাম্পু অনেক উপকারী। যেকোনো শ্যাম্পু নিয়ে দাগের ওপর লাগিয়ে ভালোভাবে ঘষে নিন। এরপর কাপড় ধুয়ে ফেলুন।

•    চা বা কফির দাগ : অসাবধানতার কারণে কাপড়ে চা, কফি কিংবা জুসের দাগ লেগে যাতে পারে। এই দাগ উঠানোর জন্য কাপড়ে সাদা ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখে ধুয়ে ফেলুন। তবে দাগের পরিমাণ বেশি হয় তাহলে ৩ ভাগ ভিনেগার ও ১ ভাগ পানির মিশ্রণে সারারাত কাপড়টি ভিজিয়ে রাখুন। এবং পরের দিন ধুয়ে ফেলুন।

•    সুপ বা সসের দাগ : কাপড়ে সুপ বা সসের দাগ লেগে যেতেই পারে। তাই হাতের কাছে ক্লাব সোডা বা সোডা-পানীয় থাকলে তাতে একটি পরিষ্কার কাপড় ভিজিয়ে দাগের উপর ঘষে নিন। দাগ উঠে গেলে ধুয়ে ফেলুন।

এন/ এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission