সকালে নাকি রাতে, গোসল যখন বেশি উপকারী

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১২ জুলাই ২০২৫ , ০৭:১৮ পিএম


সকালে নাকি রাতে গোসল কোনটা উপকারী
ছবি: কৃত্রিম বুুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা ছবি

গোসল করা শুধু পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার বিষয়ই নয়, এটি আমাদের ঘুম, মেজাজ, সৃজনশীলতা এমনকি ত্বকের স্বাস্থ্যেও বড় প্রভাব ফেলে। তাই দিনের কোন সময় গোসল করবেন, সেটি নির্ভর করে আপনার জীবনধারা ও উদ্দেশ্যের ওপর।

বিজ্ঞাপন

রাতের গোসল: ঘুম ও মানসিক প্রশান্তির জন্য উপকারী

হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষক শাহাব হাঘায়েঘের মতে, রাতে উষ্ণ পানিতে গোসল করলে ঘুমের মান উন্নত হয়। তার গবেষণায় দেখা গেছে, ঘুমের ১-২ ঘণ্টা আগে উষ্ণ পানি দিয়ে গোসল শরীরকে ঠাণ্ডা হতে সহায়তা করে, যা গভীর ঘুমে যেতে সাহায্য করে। এটি আমাদের স্বাভাবিক সারকেডিয়ান রিদম বা ২৪ ঘণ্টার শরীরচক্রের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

বিজ্ঞাপন

রাতের গোসল শুধু ঘুম নয়, সৃজনশীলতা বৃদ্ধিতেও সহায়ক। দিনের শেষে মানসিক চাপ কমে যাওয়ায় গোসলের সময় অনেকের মাথায় নতুন ও সৃজনশীল ধারণা আসে।

এছাড়া, রাতে বাইরে থেকে ঘরে ফিরে গোসল করলে শরীরের ধুলাবালি, ঘাম ও জীবাণু দূর হয়। এতে ত্বক পরিষ্কার থাকে এবং সারারাত স্বাস্থ্যকরভাবে নিজেকে পুনর্গঠন করতে পারে।

বিজ্ঞাপন

সকালের গোসল: সতেজতা ও কর্মক্ষমতার জন্য উপকারী

ঘুম থেকে উঠে গোসল করা শরীরকে সতেজ করে তোলে। মনোবিজ্ঞানী শেলবি হ্যারিস জানান, সকালে ঠাণ্ডা পানিতে গোসল মস্তিষ্ককে সক্রিয় করে এবং ক্লান্তি দূর করে। এমনকি ল্যাভেন্ডার বা রোজমেরির মতো সুগন্ধিও মেজাজ ভালো রাখতে সহায়ক।

বিজ্ঞাপন

সকালের গোসল শরীর থেকে মৃত কোষ ও রাতে ঘাম ঝরার পর তৈরি হওয়া অস্বস্তিকর অনুভূতিও দূর করে। ফলে কাজের দিনে চনমনে ভাব পাওয়া যায় এবং ব্যক্তিগত পরিপাটিতাও বজায় থাকে।

জীবনধারা ও অভ্যাস অনুযায়ী সিদ্ধান্ত নিন

যারা শারীরিক পরিশ্রমের কাজ করেন বা সারা দিন বাইরে থাকেন, তাদের জন্য রাতে গোসল করাই উত্তম। অন্যদিকে, যারা সকালে চনমনে হয়ে অফিস বা কাজে যেতে চান, তাদের জন্য সকালের গোসল উপযোগী।

গোসলের সময় নির্ধারণ করার আগে ভাবুন আপনার প্রয়োজন ঘুম, সতেজতা, ত্বকের যত্ন না কি সৃজনশীলতা?

ঘুমের জন্য: রাতে উষ্ণ পানিতে গোসল

সতেজতার জন্য: সকালে ঠাণ্ডা পানিতে গোসল

আরও পড়ুন

এক কথায়, গোসলের সময় বেছে নেওয়াটাও হতে পারে স্বাস্থ্যবান জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ।

সূত্র: টাইম ম্যাগাজিন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission