ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

নিপাহ নয়, বাংলাদেশে শনাক্ত প্রাণঘাতী নতুন ভাইরাস পিআরভি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৯ এএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশে জ্বর ও স্নায়ুবিক জটিলতায় আক্রান্ত পাঁচ রোগীর ক্ষেত্রে প্রথমে নিপাহ ভাইরাস সন্দেহ করা হলেও পরে নিশ্চিত হওয়া গেছে তারা আক্রান্ত ছিলেন বাদুড়বাহিত আরেকটি প্রাণঘাতী ভাইরাস টেরোপাইন অর্থোরিওভাইরাস (পিআরভি)। গবেষণাটি প্রকাশিত হয়েছে Emerging Infectious Diseases জার্নালে।

২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের মার্চের মধ্যে পদ্মা নদী অববাহিকায় পাঁচজন রোগী জ্বর, বমি, মাথাব্যথা, অতিরিক্ত লালা নিঃসরণ এবং স্নায়ুবিক সমস্যাসহ হাসপাতালে ভর্তি হন। তাদের সবারই কাঁচা খেজুরের রস পানের ইতিহাস ছিল যা বাংলাদেশে সাধারণত নিপাহ ভাইরাস ইনফেকশন সংক্রমণের সঙ্গে জড়িত।

তবে পরীক্ষায় নিপাহ ভাইরাস নেগেটিভ আসে। পরবর্তী জিনগত বিশ্লেষণে নিশ্চিত হয়, তারা টেরোপাইন অর্থোরিওভাইরাস (পিআরভি)-এ আক্রান্ত ছিলেন।

গবেষণায় বলা হয়েছে, পাঁচজনের সবার মধ্যেই তীব্র শ্বাসকষ্ট ও স্নায়ুবিক উপসর্গ ছিল। কয়েক সপ্তাহ পর হাসপাতাল থেকে ছাড়া পেলেও তিনজন দীর্ঘস্থায়ী ক্লান্তি, বিভ্রান্তি ও হাঁটাচলায় সমস্যার কথা জানান। তাদের একজনের অবস্থার অবনতি ঘটে এবং ২০২৪ সালে স্নায়ুবিক জটিলতায় তার মৃত্যু হয়।

গবেষণার সহলেখক নিশ্চয় মিশ্র বলেন, আমাদের ফলাফল দেখায়, কাঁচা খেজুরের রস পানের ঝুঁকি শুধু নিপাহ ভাইরাসে সীমাবদ্ধ নয়।

আরেক সহলেখক আরিফুল ইসলাম জানান, পদ্মা অববাহিকার আক্রান্তদের আশপাশে ধরা পড়া বাদুড়ের মধ্যেও একই ধরনের পিআরভি জিনগতভাবে শনাক্ত হয়েছে।

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে পিআরভি সংক্রমণ সাধারণত মৃদু শ্বাসযন্ত্রের রোগ হিসেবে দেখা গেলেও বাংলাদেশে শনাক্ত রোগীদের ক্ষেত্রে উপসর্গ ছিল বেশি তীব্র। বাদুড় আগে থেকেই Rabies, Hendra virus infection, Marburg virus disease এবং Severe acute respiratory syndrome-এর মতো বিভিন্ন জুনোটিক ভাইরাসের বাহক হিসেবে পরিচিত।

গবেষকরা বলেছেন, যেসব এলাকায় কাঁচা খেজুরের রস পান করা হয়, সেখানে শ্বাসতন্ত্রের রোগে আক্রান্তদের ক্ষেত্রে নিপাহ ও পিআরভিসহ অন্যান্য বাদুড়বাহিত ভাইরাসের পরীক্ষা এবং বিস্তৃত নজরদারি কর্মসূচি জোরদার করা জরুরি।

তারা আরও জানান, বাদুড় থেকে মানুষ ও গৃহপালিত পশুর মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়ার প্রক্রিয়া এবং পদ্মা অববাহিকার বাস্তুসংস্থান নিয়ে বিস্তারিত গবেষণা চলছে।

সূত্র : দ্য ইন্ডেপেন্ডেন্ট।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গর্ভাবস্থায় ‘ভুলে যাওয়া সমস্যার’ রহস্য খুঁজে পেলেন বিজ্ঞানীরা 
গর্ভাবস্থায় অনেক নারী হঠাৎ কিছু বিষয় ভুলে যাওয়ার সমস্যায় পড়েন।
গর্ভাবস্থায় ‘ভুলে যাওয়া সমস্যার’ রহস্য খুঁজে পেলেন বিজ্ঞানীরা 
জেনে নিন ইসবগুল খাওয়ার উপকারিতা
কোষ্ঠকাঠিন্য হলেই অনেকের মনে পড়ে ইসবগুলের ভুসির কথা। পানিতে মিশিয়ে খাওয়া পরিচিত এই খাবারটি দীর্ঘদিন ধরে পেট পরিষ্কার রাখতে ব্যবহৃত হয়ে আসছে। তবে ইসবগুলের উপকারিতা শুধু কোষ্ঠকাঠিন্য দূর করার মধ্যেই সীমাবদ্ধ নয়।
জেনে নিন ইসবগুল খাওয়ার উপকারিতা
বোটক্স নেওয়ার আগে জানুন স্নায়ুর এই ঝুঁকিগুলো
বয়সের ছাপ কমানো থেকে শুরু করে মাইগ্রেনের সমস্যা নিয়ন্ত্রণ—বিভিন্ন কারণে বোটক্স ব্যবহার করা হয়।
বোটক্স নেওয়ার আগে জানুন স্নায়ুর এই ঝুঁকিগুলো
শুয়ে থাকলেই পা নাড়ানোর ইচ্ছা? আজ সচেতন হওয়ার দিন
রাতে বিছানায় শুয়ে আছেন, কিন্তু পায়ে কেমন যেন অস্বস্তি হচ্ছে।
শুয়ে থাকলেই পা নাড়ানোর ইচ্ছা? আজ সচেতন হওয়ার দিন
শিয়ালের মাংস, তক্ষক ও জোঁকের তেল, রোগ সারানোর সত্যতা কতটা?
শিয়ালের মাংস খেলে বাতের ব্যথা সারে, তক্ষক খেলে হাঁপানি থেকে যৌনক্ষমতা নানা রোগের চিকিৎসা হয়, আবার জোঁকের তেল নাকি সারিয়ে দেয় বাত-ব্যথা ও বিভিন্ন শারীরিক সমস্যা। বাংলাদেশে দীর্ঘদিন ধরে প্রচলিত রয়েছে এমন নানা লোকবিশ্বাস। তবে এসব দাবির পেছনে বৈজ্ঞানিক ভিত্তি কতটা?
শিয়ালের মাংস, তক্ষক ও জোঁকের তেল, রোগ সারানোর সত্যতা কতটা?
আরও পড়ুন
পরিবারে একজন অসুস্থ হলে অন্যদের সংক্রমণ থেকে বাঁচাতে যা করবেন
কঙ্গোতে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাব, মৃত্যু বেড়ে ২৬৪২
মাদরাসার ১২ শিক্ষার্থীর এইচআইভি পজিটিভ হওয়ার দাবি সঠিক নয়: সিভিল সার্জন
ভাইরাসের ইতিহাসে সবচেয়ে দ্রুত ছড়াচ্ছে ইবোলা