কোন ঘরে কেমন পর্দা হবে?

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২০ , ০১:২০ পিএম


কোন ঘরে কেমন পর্দা হবে?
ফাইল ছবি

পর্দা ছাড়া ঘর সাজানো, ঘরের সৌন্দর্য রক্ষা কিংবা গোপনীয়তা যেন অপূর্ণই রয়ে যায়। আর সেই পর্দা যদি হয় ঘরের দেয়ালের সাথে মানানসই, তবে তো কথাই নেই! আপনার সাজানো-গোছানো স্বপ্নের ঘরটি যেন আরও আপন হয়ে ওঠে প্রতিনিয়তই। যেখানে আপনি নিশ্চিন্তে শান্তির কিছু মুহূর্ত কাটাতে পারেন একদম নিজের মতো করে।

বিজ্ঞাপন

বাজারের অনেক রঙের পর্দার ভিড়ে, কোনটা যে আপনার ঘরের দেয়ালে মানাবে, আর কোনটা দেখাবে বেমানান, এই নিয়ে  দ্বিধা-দ্বন্দে পড়ে যেতে হয় মাঝে মাঝে। এই মানান বেমানানের ব্যপারটা কিছুটা জটিল মনে হলেও, অতটা জটিল কিন্তু নয়! শুধু একটু হিসাব মিলিয়ে নিলেই দেয়ালে পর্দা সাজানো যাবে একদম মনের মতো করে!

বিজ্ঞাপন

বসার ঘর 
ছিমছাম এই ঘরটির দেয়াল সাজানো চাই এমন পর্দা দিয়ে যা ঘরকে রাখবে আলোকিত এবং উজ্জ্বল। ঘরের আসবাবপত্রের ভিড়ে রুমটি যেন অন্ধকার না দেখায়, সেজন্য হালকা রঙের পাতলা পর্দাই হবে এই রুমের দেয়ালের জন্য মানানসই। এক্ষেত্রে সাদা কিংবা অফ-হোয়াইট রঙের সিনথেটিক কাপড়ের পর্দা বেছে নেয়া যেতে পারে। তবে দেয়ালের সাথে পর্দার রঙ যেন হুবুহু মিলে না যায় সেই বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।   

খাবার ঘর
এই ঘরের দেয়ালের জন্য উজ্জ্বল রঙের পর্দা বেছে নিতে পারেন। সাধারণত খাবার ঘরটি থাকে রান্নাঘরের পাশে, আর এই রুমে যদি রোদের তাপের আনাগোনা বেশি থাকে, তবে শান্তিমতো খাবার খাওয়া সম্ভব না। তাই দেয়ালের আকৃতি এবং রঙ বুঝে বাদামী, লালচে কমলা, মেরুন কিংবা চকোলেট রঙের প্রিন্টের পর্দাও কিন্তু খারাপ দেখাবে না।

বিজ্ঞাপন

শোবার ঘর
বাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ রুমটি শোবার ঘর। সারাদিনের ক্লান্তি যেন এক নিমিষেই চলে যায় শোবার ঘরে প্রবেশের সাথে সাথে। আর তাই শোবার ঘরের দেয়ালের জন্য চাই কিছুটা ভারী, তবে সুতি কাপড়ের পর্দা। একদিকে যেমন বাতাসের আনা-গোনা চাই, তেমনি গোপনীয়তা রক্ষাও পাবে সমান গুরুত্ব। তাই পর্দা বাছাইয়ে হালকা গোলাপি, সবুজ, আকাশী কিংবা পিচ রঙ হতে পারে পর্দার জন্য পারফেক্ট।

বিজ্ঞাপন

বাচ্চাদের ঘর
বাচ্চাদের ঘরের দেয়ালের জন্য পর্দা হওয়া চাই উজ্জ্বল রঙের। কার্টুন প্রিন্টেড পর্দা দেখে বাচ্চারা যেমন খুশি হয়ে যাবে, তেমনি শৈশবের এই সময়টাও হয়ে উঠবে আরও প্রাণবন্ত। 

দেয়ালের জন্য পর্দা বাছাইয়ের ক্ষেত্রে আরও যে বিষয়টি খেয়াল রাখতে হবে, তা হলো ঘরের রঙ এবং আকৃতি। দেয়ালের রঙ এবং পর্দা যেন কখনোই একই রঙের না হয়  তা নজরে রাখতে হবে। ঘরের আকৃতি যদি ছোট হয় এবং আসবাবপত্রের সংখ্যাও যদি বেশি হয় তবে গাঢ় রঙের প্রিন্টের পর্দা বেছে না নিয়ে, হালকা এক রঙের পর্দা বেছে নিতে পারেন।

এস/ এমকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission