জাপানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ০৫ মার্চ ২০১৭ , ০৪:৫৪ পিএম


জাপানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

জাপানে ৯ আরোহীসহ একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। রোববার এ দুর্ঘটনায় অন্তত ৩ আরোহী প্রাণ হারিয়েছেন।

পুলিশের একটি হেলিকপ্টার জাপানের মধ্যাঞ্চলের নাগানো এলাকায় তুষারাবৃত পর্বতের পাশে বিধ্বস্ত হেলিকপ্টারটিকে চিহ্নিত করে। সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকেসহ অন্যান্য সংবাদ মাধ্যম সংবাদটি প্রচার করে।

অগ্নিনির্বাপক ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক কর্মকর্তা জানান, ৩ জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। কিন্তু অন্য ৬ জনের খোঁজ মেলেনি। তাদের সন্ধানে অভিযান চলছে। 

স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, আরোহী ৯ জন উদ্ধারকর্মী। তারা পর্বতে উদ্ধার প্রশিক্ষণ মহড়ায় অংশ নিয়েছিলেন। 

এপি/এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission