নরসিংদীর ভূমিকম্পে কেঁপেছে ভারতও

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ , ১২:২৪ পিএম


নরসিংদীর ভূমিকম্পে কেঁপেছে ভারতও
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ঢাকায় অনুভূত হওয়া এ ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের কলকাতাও। খবর এনডিটিভির।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির বলেন রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে।

আরও পড়ুন

প্রতিবেশি কলকাতা ও আশপাশের এলাকার বাসিন্দারা হালকা কম্পন অনুভব করেছেন। ফ্যান ও দেয়ালে ঝোলানো জিনিসপত্র সামান্য দুলতে দেখেছেন। তবে এ পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission