তিন স্ত্রী মিলে চতুর্থ বিয়ে দিচ্ছেন স্বামীকে (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২০ , ০৬:৩৮ পিএম


Three wife, husband, married
বিয়ে

বিয়ে মানেই আনন্দ, বিয়ে মানেই খুশির সংবাদ। আর সেই বিয়ে যদি একজন পুরুষকে তার বর্তমান তিন স্ত্রী মিলে চতুর্থ বিয়ে করার জন্য পাত্রী খোঁখেন তাহলে আনন্দের মাত্রা দ্বিগুণ হারে বৃদ্ধি পায়।

বিজ্ঞাপন

জানা গেছে, পাকিস্তানের শিয়ালকোট এলাকায় তিন স্ত্রী মিলে স্বামীকে চতুর্থ বিয়ে করাচ্ছেন। ভাগ্যবান এই পুরুষের যেন খুশির সীমানা নেই। কারণ নিজেই চতুর্থ বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের আদনান নামে এক যুবক। আর সে বিয়ের কনে খুঁজতে সাহায্য করছেন তার বর্তমান তিন স্ত্রী।

স্ত্রীরা নিজের স্বামীকে বিয়ে দেওয়ার জন্য পাত্রি খোঁজার বিষয়টি এলাকাজুড়ে হুলস্থুল কাণ্ড ঘটিয়েছে। 

বিজ্ঞাপন

ভারতের পত্রিকা সংবাদ প্রতিদিন বলছে, ছাত্রাবস্থায় ১৬ বছর বয়সে শিয়ালকোটার বাসিন্দা আদনান প্রথম বিয়ে করেন। তাদের পরিবার শান্তিতে দিক কাটছিল দীর্ঘ চার বছর। কিন্তু হঠাৎ করে দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নেয় আদনান। পাশের বাড়ির শাবানা নামে একজন মেয়েকে বিয়ে করেন আদনান। বিয়ের আমেজ যেন তার জীবনে বছরের পর বছর লেগেই আছে। দ্বিতীয় বিয়ে শেষে ফের তৃতীয় বিয়ে করেন আদনান। তার জীবনে যেন বিয়ের মৌসুম চলছে। এক জীবনে তিনটি মেয়েকে বিয়ে করে ফের চতুর্থ বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আর এই চতুর্থ বিয়ের জন্য পাত্রি খুঁজছেন বর্তমান তিন স্ত্রী। 

তিন স্ত্রীর মোট পাঁচ সন্তান রয়েছে। প্রথম স্ত্রীর তিনটি, দ্বিতীয় স্ত্রীর নিজের বলতে একটিই সন্তান। তবে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে আলোচনা করে একটি সন্তান দত্তকও নিয়েছেন আদনান। তৃতীয় স্ত্রীর কোনও সন্তান নেই।

বিজ্ঞাপন

আদনানের একটাই শর্ত চতুর্থ স্ত্রীর নামের প্রথম অক্ষর হতে হবে ‘স’ বা ‘শ’। এছাড়া পাত্রী খোঁজার ক্ষেত্রে তেমন নাকি কোনও দাবি নেই পাঁচ সন্তানের বাবা আদনানের। সবচেয়ে অবাক করা কাণ্ড হল আদনানের জন্য পাত্রীর খোঁজ করছেন তার তিন স্ত্রী। তারাই নাকি স্বামীর মন বুঝে পছন্দমতো বউ খোঁজার চেষ্টা করছেন। 

আদনান ও তার তিন স্ত্রী বলছেন, তাদের সংসার জীবনে কলহ বন্ধতে নেই। তারা সকলেই সুখে-শান্তিতে দিন কাটাচ্ছেন। কিন্তু একজন মানুষ কিভাবে তিন স্ত্রীকে সঙ্গে নিয়ে আবার চতুর্থ বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এটি নিয়ে ইতোমধ্যে এলাকাজুড়ে নানান গুঞ্জন চলছে। একজন পুরুষের পক্ষে কিভাবে তিন স্ত্রী সামলানো সম্ভব।

বিজ্ঞাপন

তিনি জানান, একটি বাড়িতেই তিন স্ত্রীকে নিয়ে থাকেন। তিন সতীনের মধ্যে ঝগড়াঝাটিও নেই। বরং দিব্যি মিলেমিশে থাকেন তারা। চতুর্থ স্ত্রীর সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য প্রস্তুত আদনানের তিন স্ত্রী।

এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission