প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ২৫ মার্চ ২০১৭ , ১২:৩৫ পিএম


প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

রোববার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিনটিতে সাভারের জাতীয় স্মৃতি সৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান জানাবে গোটা জাতি। পরিষ্কার-পরিচ্ছন্নতা আর সৌন্দর্য বর্ধনের কাজ শেষ করে পুরোপুরি প্রস্তুত করা হয়েছে স্মৃতিসৌধকে।
 
এদিকে পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সৌধ চত্বরের বিভিন্ন স্থানে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।

বিজ্ঞাপন

এর আগে পরিষ্কার ও সংস্কার কাজের জন্য গেলো ১৫ মার্চ থেকে সৌধে সাধারণ দর্শনার্থীদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

দিবসটির প্রথম প্রহরে সৌধের শহীদ বেদিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি। এর পরেই শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। পরে সর্ব সাধারণের জন্য সৌধের গেট উন্মুক্ত করে দেয়া হবে।

বিজ্ঞাপন

এসএস

আরকে/ এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission