৫ম ধাপে ৩১টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১ , ০৫:৫৭ পিএম


৫ম ধাপে ৩১টি পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণা
ফাইল ছবি

৫ম ধাপে ৩১টি পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণা কারা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষদিন ২ ফেব্রুয়ারি, বাছাই ৪ ফেব্রুয়ারি, মনোনয়ন প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি এবং প্রতীক বরাদ্দ হবে ১২ ফেব্রুয়ারি।

আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) ইসি সিনিয়র সচিব মো. আলমগীর এ তথ্য জানান।

মো. আলমগীর বলেন, এই ধাপের সব পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। ভোটের দিন সাধারণ ছুটি থাকবে না। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। 

প্রথম ধাপের তফসিলের ২৪টি পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভায় ১৬ জানুয়ারি ভোট হয়। তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ৩০ জানুয়ারি এবং চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভায় ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission