চীন ও ভারতের মতো বড় বড় বন্ধুত্বপূর্ণ দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিশ্রুতি রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর প্রসঙ্গে জানান, এটার জন্য একটু অপেক্ষা করতে হবে। এটা এখনই আমি বলতে পারছি না।
মঙ্গলবার (৫ মে) দুপুরে বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়ার পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, দুই দেশের প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময় এবং শিডিউলের সমন্বয় করে এই সফরের বিস্তারিত পরিকল্পনা নিয়ে কাজ চলছে।
নিজের চীন সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলাপ হবে। সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অবশ্যই কথা হবে। এটা প্রধানমন্ত্রীর অঙ্গীকার।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হওয়া ভালো। শুধু আমরা না, অন্য দেশও এমন চুক্তি করেছে। আমরা অন্য দেশের চেয়ে এগিয়ে আছি।
খলিলুর রহমান বলেন, পশ্চিমবঙ্গের ক্ষমতায় পালাবদলে যদি পুশ ইনের ঘটনা ঘটে তবে পাল্টা ব্যবস্থা নেবে বাংলাদেশ।
আরটিভি/এসএস




