তাসে রানীর থেকে রাজার কদর বেশি, তরুণী বিক্রি করছেন লিঙ্গ নিরপেক্ষ কার্ড 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১ , ০২:৪১ পিএম


তাসে রানীর থেকে রাজার কদর বেশি, তরুণী বিক্রি করছেন লিঙ্গ নিরপেক্ষ কার্ড 
ফাইল ছবি

বর্তমান সমাজে পুরুষ বা নারীর সমান অধিকার নিয়ে এখনো লড়াই চলমান। অবাক করার বিষয় হচ্ছে তাসের কার্ডেও লিঙ্গবৈষম্য। রানির চেয়ে রাজার কদর বেশি। এই বৈষম্য দূর করতে এক ডাচ তরুণী নিজেই লিঙ্গ নিরপেক্ষ কার্ডের ডিজাইন করে তা বিক্রি করছেন।

গত গ্রীষ্মে আত্মীয়দের সাথে তাস খেলতে গিয়ে ডাচ তরুণী ইন্ডি মেলিঙ্কের মনে প্রশ্ন আসে খেলার তাস কার্ডে রানির চেয়ে রাজার কদর বেশি কেন? পৃথিবী যখন আধুনিকতার মাঝে পরিবর্তন আসছে দিনের পর দিন। তখনো তাসের কার্ডেও লিঙ্গবৈষম্য। নারীর চেয়ে পুরুষ এগিয়ে।

ফরেনসিক মনোবিজ্ঞানের ২৩ বছর বয়সী শিক্ষার্থী ইন্ডি মেলিঙ্কের মনে করেন, ’শত বছরের লিঙ্গবৈষ্যমের নিয়ম ভেঙে ফেলার সময় এসেছে। তাসে পুরুষ-নারীর এই সূক্ষ্ম বৈষম্যও সাধারণ মানুষের জীবনকে প্রতিদিন প্রভাবিত করতে পারে। তাস খেলাতেও বুঝিয়ে দেয়া হচ্ছে। পুরুষের স্থান ওপরে আর নারীর স্থান নীচে। নারী পুরুষের চেয়ে অনেক কম গুরুত্বপূর্ণ। লিঙ্গবৈষম্যের ক্ষেত্রে এ ধরনের ছোট বিষয়ও অনেক সময় বড় ভূমিকা পালন করে থাকে’৷ 

তিনি অনেক চিন্তাভাবনা ও পরীক্ষানিরীক্ষার পর লিঙ্গ-বৈষম্যবিহীন এমন এক কার্ডের ডিজাইন করেন যেখানে বসানো হয়েছে রাজা রানী আর জ্যাকের ছবির পরিবর্তে সোনা রূপা এবং ব্রোঞ্জের ছবি।

ডাচ তাস অ্যাসোসিয়েশনের প্রধান বেরিট ফন ডবেনবার্গ নতুন কার্ড নিয়ে খেলতে গিয়ে মন্তব্য করেন, ’লিঙ্গবৈষম্য নিয়ে আমরা এখন ভাবছি যা একটি ভালো দিক। তবে আনুষ্ঠানিকভাবে এর পরিবর্তন করা কঠিন হবে। এর জন্য তাস খেলার নিয়মে পরিবর্তন আনার প্রয়োজন হবে। তবে আমি সবসময়ই লিঙ্গ নিরপেক্ষতার পক্ষে, আমি খুবই আনন্দিত যে, এই প্রজন্মের একজন তাসে বৈষম্যের বিষয়টি লক্ষ্য করেছে’।

ডাচ তরুণী মেলিঙ্ক ইন্ডির ডিজাইন করা প্রথম ৫০টি কার্ড আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধব নিয়েছেন। এর পরে অনলাইনে বিক্রি শুরু করার মাত্র কয়েক মাসের মধ্যেই ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম এবং অ্যামেরিকায় প্রায় ১,৫০০ প্যাকেট বিক্রি হয়ে যায়। এছাড়াও গেম শপগুলোও এরই মধ্যে লিঙ্গ নিরপেক্ষ তাস নিতে আগ্রহ দেখিয়েছে বলে জানান তিনি। 

অনেকে ধারণা করছেন মেলিঙ্কের ডিজাইন করা তাসের মাধ্যমে লিঙ্গবৈষম্যের ব্যাপারে তাস প্রেমীরা সচেতন হয়ে ওঠবেন।

জিএম/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission