বিমান থামার আগে দরজা খুলে যাত্রীর লাফ, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ০২:০৬ পিএম


বিমান থামার আগে দরজা খুলে যাত্রীর লাফ, অতঃপর...
ছবি: সংগৃহীত

ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা একটি বিমান অবতরণের পর পুরোপুরি থামার আগেই এক যাত্রী জরুরি বহির্গমন দরজা খুলে লাফ দেন। এতে বিমানের ভেতরে থাকা অন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রোববার (৩ মে) সকালে অবতরণের পর বিমানটি মূল রানওয়ে থেকে ট্যাক্সিওয়ে ধরে পার্কিংয়ের দিকে যাচ্ছিল। এ সময় হঠাৎ এক যাত্রী জরুরি দরজা খুলে নিচে নেমে পড়েন।

বিমানবন্দরের এক উচ্চপদস্থ কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বিমানটি তখনও ধীরগতিতে চলছিল। যাত্রীটির এমন আচরণে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সৌভাগ্যবশত, এ ঘটনায় কোনো হতাহত বা বিমানের ক্ষয়ক্ষতি হয়নি।

প্রাথমিকভাবে জানা গেছে, যাত্রাকালে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং অন্তত দুইবার বমি করেন। ধারণা করা হচ্ছে, শারীরিক অসুস্থতা বা মানসিক অস্থিরতার কারণে তিনি এমন ঝুঁকিপূর্ণ কাজ করেন।

ঘটনার পরপরই পাইলট কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে বিমানবন্দরে দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ ঘটনার জেরে প্রায় এক ঘণ্টা চেন্নাই বিমানবন্দরের প্রধান রানওয়ে বন্ধ রাখা হয়, যার ফলে কিছু সময়ের জন্য ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: এনডিটিভি

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission