সৌদি পতাকা থেকে তলোয়ার সরানোর প্রস্তাবে তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ৩০ জানুয়ারি ২০২১ , ০২:৩০ পিএম


proposal to remove sword from Saudi Arabia flag criticised
সৌদি আরবের পতাকা (ফাইল ছবি)

সৌদি আরবের জাতীয় পতাকা থেকে তলোয়ারের ছবি সরিয়ে ফেলার একটি প্রস্তাবে দেশটিতে তোলপাড় শুরু হয়েছে। সৌদি লেখক ফাহদ আমের আল-আহমাদি টুইটারে এমন এক প্রস্তাব করার পর অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এর কঠোর সমালোচনা করেছে। খবর মিডল ইস্ট মনিটরের।

বিজ্ঞাপন

আল-আহমাদি বিশ্বাস করেন যে, সৌদির বর্তমান নীতির সঙ্গে তলোয়ারের ছবি যায় না। এক টুইট পোস্টে তিনি লিখেন, আমি আমাদের সৌদি পতাকা থেকে তলোয়ার সরিয়ে দেয়ার প্রস্তাব দিচ্ছি। নিজের এই প্রস্তাবের পক্ষে বেশ কয়েকটি যুক্তিও তুলে ধরেন তিনি।

এই সৌদি লেখক বলেন, প্রথমত এটা বর্তমান সময়ের সঙ্গে যায় না। দ্বিতীয়ত এটা কুরআনের আয়াত ‘ধর্মের ব্যাপারে কোনও জোর জবরদস্তি নেই’ তার সঙ্গে সাংঘর্ষিক। তৃতীয়ত আমাদের ধর্ম যে সহিংসতা এবং হত্যার বিরুদ্ধে এমন দাবি পক্ষে এটা জোরালো প্রমাণ হবে।

বিজ্ঞাপন

আল-আহমাদি আরও লিখেছেন, ইতোমধ্যেই ছয়বার সৌদি পতাকা পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে দুটি ভার্সনে তলোয়ারের ছবি ছিল না।

এদিকে আল-আহমাদি’র এমন প্রস্তাবের পর সমালোচকরা বলছেন, ওই তলোয়ার সহিংসতার নয় বরং শক্তির প্রতীক। প্রিন্স সাত্তাম বিন খালিদ আল-সৌদি বলেছেন, তলোয়ার শক্তি এবং ন্যায়বিচারের প্রতীক এবং সৌদি ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অঙ্গ।

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission