কুখ্যাত কারাগার গুয়ানতানামো বে বন্ধের বিষয়ে যে ঘোষণা দিলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২১ , ০৩:১৪ পিএম


Biden aims to close Guantanamo Bay by end of term
সংগৃহীত

বিশ্বের কুখ্যাত কারাগার হিসেবে পরিচিত গুয়ানতানামো বে বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। হোয়াইট হাউজ জানিয়েছে, তারা এই কারাগার বন্ধের ইচ্ছা নিয়ে আনুষ্ঠানিক একটি পর্যালোচনা শুরু করেছে।

হোয়াইট হাউজের প্রেস সচিব জেন সাকি শুক্রবার বলেছেন, বাইডেন ক্ষমতা ছাড়ার আগে ‍উচ্চ-নিরাপত্তা প্রিজন ক্যাম্পটি বন্ধ করে দেয়া ‘নিশ্চিতভাবে আমাদের লক্ষ্য এবং মনোভাব’।

এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার দুই প্রেসিডেন্ট নির্বাচনের সময় গুয়ানতানামো কারাগার বন্ধ করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে ক্ষমতায় থাকাবস্থায় এই কারাগার বন্ধ করেননি তিনি।

আরও পড়ুন : কারি সিদ্দিকের কুরআন তেলাওয়াতের কণ্ঠ নিয়ে চলছে বিশ্বব্যাপী আলোচনা (ভিডিও)

এখন বাইডেন প্রশাসন নতুন করে এ নিয়ে কাজ শুরু করেছে। এরই অংশ হিসেবে আনুষ্ঠানিক একটি পর্যালোচনা শুরু করেছে বাইডেন প্রশাসন। সামনের সপ্তাহ বা মাসগুলোতে এ নিয়ে বেশ অগ্রগতি হতে পারে বলে জানিয়েছে এ বিষয়ে অবগত দুজন ব্যক্তি।

এদিকে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এনএসসি) মুখপাত্র এমিলি হর্ন বলেছেন, এই কারাগার বন্ধ করে দেয়ার উপায়গুলো খতিয়ে দেখছে তার অফিস।

তিনি বলেন, গুয়ানতানামো বন্ধ করে দেয়ার লক্ষ্য নিয়ে আমরা কারাগারের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দেখছি। গুয়ানতানামো বন্ধে কংগ্রেসের নিবিড় পরামর্শে প্রতিরক্ষা, পররাষ্ট্র এবং বিচার বিভাগের সঙ্গে গভীরভাবে কাজ করবে এনএসসি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission