রেল স্টেশনের টিভিতে হঠাৎ পর্ন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭ , ০৯:৫৯ পিএম


রেল স্টেশনের টিভিতে হঠাৎ পর্ন

সন্ধ্যার ব্যস্ত সময়ে রেল স্টেশনের এলইডি টিভিতে চলছিল বিভিন্ন নির্দেশনা। এরপর হঠাৎ চলতে শুরু করে পর্ন ভিডিও। এসময় বাকরুদ্ধ হয়ে পড়েন স্টেশনে উপস্থিত যাত্রীরা।

দিল্লির রাজীব চক মেট্রো স্টেশনে গেলো ৯ এপ্রিল সন্ধ্যায় ডিসপ্লের জন্য টাঙানো এলইডি টিভিতে বেশ কয়েক মিনিট ধরে চলে এ পর্ন ভিডিও।

ভারতের দিল্লি মেট্রো ট্রেনে প্রতিদিন কয়েক লাখ মানুষ মেট্রো চড়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাচ্ছেন অত্যন্ত অল্প সময়ে। তবে সেদিনে এ ঘটনায় হই হই পড়ে যায় চারদিকে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, যাত্রীরা তখন মেট্রো ছেড়ে দিয়ে গোটা ঘটনার ভিডিও ক্লিপ করেন। দিল্লি মেট্রোর তরফ থেকে প্রাথমিক তদন্তের পর জানা গেছে, এ ঘটনার পেছনে তিনজনকে সন্দেহ করা হচ্ছে।

এরাই নিজেদের স্মার্টফোন দিয়ে ওয়াইফাই হ্যাক করে স্টেশনের এলইডি টিভিতে পর্ন ভিডিও চালিয়ে দেয়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে জানা গেছে। এছাড়া যে ঘর থেকে সিসিটিভি চালানো হয় সে ঘরের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে ২০১৫ সালে কেরলের একটি বাস ডিপোতে ডিসপ্লের জন্য দেয়া টিভিতে প্রায় আধ ঘণ্টা ধরে পর্ন চলেছিল। কেউ সেই ভিডিও বন্ধ করতে পারেননি। পরে টিভিতে কাপড় চাপা দিয়ে দৃশ্য বন্ধ করা গেলেও টিভির আওয়াজ বন্ধ করা যায়নি। পরে এ ঘটনায় ক্যাবল অপারেটরকে গ্রেফতার করে পুলিশ।

ওয়াই/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission