৩৬৩ কোটি টাকায় বিক্রি হলো যে পোট্রেট (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ১৭ মে ২০১৭ , ০২:১৫ পিএম


৩৬৩ কোটি টাকায় বিক্রি হলো যে পোট্রেট (ভিডিও)

নিলামে ৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলারে বিক্রি হলো পাবলো পিকাসোর আঁকা জনপ্রিয় পোট্রেট ‘ফেমে আসিসে, রোব ব্লু’। বাংলাদেশি টাকায় এর দাম প্রায় ৩৬৩ কোটি টাকা।

বিজ্ঞাপন

নিউইয়র্কের একটি নিলামঘরে বিকোয় স্প্যানিশ এ চিত্রশিল্পীর পোট্রেটটি। ১৯৩৯ সালে অন্যতম প্রেমিকা ডোরা মারকে স্বভাবসূলভ বাঁকানো কৌশলে আঁকেন পিকাসো।

এটি বিশ্বখ্যাত এ চিত্রকরের জনপ্রিয় পোট্রেটগুলোর অন্যতম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্যারিস থেকে চিত্রকর্মটি মোরাভিয়ায় নিতে চেয়েছিলো হিটলারের নাৎসি বাহিনী।

বিজ্ঞাপন

তাদের প্রতিহত করে সুরক্ষিত অবস্থায় তা ফিরিয়ে আনেন ফরাসি বিদ্রোহীরা। ছয় বছর আগে ২ কোটি ৬০ লাখ ডলারে কিনে নেন মার্কিন এক চিত্রকর্ম সংগ্রাহক।

২০১৫ সালে চিত্রকর্মের নিলাম ইতিহাসে রেকর্ড দাম ১৭ কোটি ৯০ লাখ ডলারে বিক্রি হয় পিকাসোর আরেকটি চিত্রকর্ম ‘ওমেন অব আলজিয়ার্স’।

বিজ্ঞাপন

পিকাসো ১৮৮১ সালের ২৫ অক্টোবর স্পেনের মালাগায় জন্মগ্রহণ করেন। তার পুরো নাম পাবলো দিয়াগো হোসে ফ্রান্সিসকো ডি পওলা জোয়ান নেপোমেসিনো মারিয়া ডি লস রেমেডিওস সিপ্রিয়ানো ডি লা সান্টিসিমা ত্রিনিদাদ রউস ই পিকাসো। তার বাবার নাম ডন জোসে রুইজি বস্নাসকো ও মায়ের নাম মারিয়া পিকাসো লোপেজ।

পিকাসোর বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে প্রোটো-কিউবিস্ট লেস ডেমোইসেরেস ডি’আভিগনন (১৯০৭) ও স্পেনের গৃহযুদ্ধের বিরুদ্ধে আঁকা গোয়ের্নিকা (১৯৩৭)।

বিজ্ঞাপন

বিশ শতকের প্রভাবশালী শিল্পীদের অন্যতম পিকাসো। তিনি কিউবিস্ট আন্দোলনের সহ-প্রতিষ্ঠাতা, গঠনকৃত ভাস্কর্য ও কোলাজের সহ-উদ্ভাবক। স্প্যানিশ এ চিত্রশিল্পী, ভাস্কর, প্রিন্টমেকার, মৃৎশিল্পী, মঞ্চ নকশাকারী, কবি ও নাট্যকার। ১৯৭৩ সালের ৮ এপ্রিল ফ্রান্সে মারা যান তিনি। চিত্রশৈলীর বিস্তৃত ভিন্নতার কারণে তিনি অধিক পরিচিত।

ওয়াই/ এমকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission