ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে ব্যাপক চেষ্টা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পিএম
ছবি: সংগৃহীত

ইরানের মধ্যাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে এবং পাইলট উদ্ধারের জন্য যুক্তরাষ্ট্র ব্যাপক চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ। তবে বার্তায় বলা হয়েছে, এই প্রচেষ্টা এখনও সফল হয়নি।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, তারা একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত করেছে। তবে বিমানের ধ্বংসাবশেষের ছবি বিশ্লেষণে ধারণা করা হচ্ছে এটি এফ-১৫ যুদ্ধবিমান হতে পারে।

তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র পাইলটকে উদ্ধার করতে একটি নজরদারি বিমান ও হেলিকপ্টার ব্যবহার করছে। তবে ইরানি সেনাদের আক্রমণের কারণে হেলিকপ্টারটি পিছিয়ে গেছে। উদ্ধার অভিযানে ব্ল্যাক হক হেলিকপ্টার এবং সি-১৩০ হারকিউলিস বিমান ব্যবহৃত হচ্ছে।

পাইলট জীবিত আছেন নাকি নিহত হয়েছেন, তা এখনও নিশ্চিত নয়। মার্কিন প্রশাসন এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

এর আগে, মার্চে ইরান একটি এফ-৩৫ যুদ্ধবিমানকে টার্গেট করেছিল। তখন বিমানটি ভূপাতিত হওয়া থেকে বেঁচে যায় এবং পাইলটকে মধ্যপ্রাচ্যের একটি দেশে জরুরি অবতরণ করাতে হয়েছিল।

আরও পড়ুন

এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।

সূত্র: তাসনিম

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধর্ষণের অভিযোগে অভিযুক্ত প্রভাবশালী অনলাইন তারকা, মামলা থেকে সরে এলেন তরুণী
যুক্তরাষ্ট্রের আলোচিত সামাজিক যোগাযোগমাধ্যম (অনলাইন তারকা) ব্যক্তিত্ব ব্র্যাডেন পিটার্সের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ম্যাসাচুসেটসে ফৌজদারি মামলা চলার মধ্যে দেওয়ানি মামলা থেকে যৌন নিপীড়নের (ধর্ষণ) অভিযোগ প্রত্যাহার করেছেন এক তরুণী।
ধর্ষণের অভিযোগে অভিযুক্ত প্রভাবশালী অনলাইন তারকা, মামলা থেকে সরে এলেন তরুণী
মৃত্যুদণ্ড পেতে সহবন্দিকে হত্যা, ১৮ বছর পর সেই সাজাই কার্যকর
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মৃত্যুদণ্ড পাওয়ার আশায় নিজের সহবন্দিকে হত্যা করেছিলেন জেমস রবার্টসন।
মৃত্যুদণ্ড পেতে সহবন্দিকে হত্যা, ১৮ বছর পর সেই সাজাই কার্যকর
অভিবাসন কর্মকর্তার গাড়িচাপা, তথ্য মুছে ফেলার অভিযোগ
যুক্তরাষ্ট্রের টেক্সাসে অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার (আইসিই) এক কর্মকর্তার বিরুদ্ধে অভিবাসী মিগুয়েল পারা হার্নান্দেজকে ইচ্ছাকৃতভাবে গাড়িচাপা দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিবাসন কর্মকর্তার গাড়িচাপা, তথ্য মুছে ফেলার অভিযোগ
র‍্যাপার টুপাক হত্যায় ডেভিসকে ৪০ বছরের কারাদণ্ড, ২৯ বছরের রহস্যের অবসান
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র‍্যাপার টুপাক শাকুর হত্যার ঘটনায় ডুয়েন ‘কেফে ডি’ ডেভিসকে ৪০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
র‍্যাপার টুপাক হত্যায় ডেভিসকে ৪০ বছরের কারাদণ্ড, ২৯ বছরের রহস্যের অবসান
পোপ লিওর সফল অস্ত্রোপচার
ফুসফুসে ক্যানসার শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচার করে আক্রান্ত অংশ অপসারণ করা হয়েছে ক্যাথলিক চার্চের প্রধান পোপ চতুর্দশ লিওর।
পোপ লিওর সফল অস্ত্রোপচার
আরও পড়ুন
ভারতে হঠাৎ যুদ্ধবিমান ও ট্যাংকের ওপর চড়ে শিক্ষার্থীদের তুমুল বিক্ষোভ
জার্মানিতে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত
যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানের স্পর্শকাতর যন্ত্রাংশ হাতে পেল চীন!
গ্রিসে প্রদর্শনী চলাকালে হঠাৎ যুদ্ধবিমান বিধ্বস্ত, ভিডিও ভাইরাল