এতদিন সাক্ষ্য দিতে না আসার কারণ জানালেন মডেল তিন্নির বাবা (ভিডিও)

আরটিভি নিউজ

সোমবার, ১৫ নভেম্বর ২০২১ , ০৩:০৩ পিএম


এতদিন মডেল তিন্নির বাবা সাক্ষ্য দিতে আসেননি কেন? যা জানালেন তিনি
ছবি: সংগৃহীত

আশা করেছিলেন, দীর্ঘদিন পর মেয়ে মডেল ও অভিনেত্রী সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যার বিচার পাবেন। কিন্তু সেই আশা পূরণ হলো না তিন্নির বাবা সৈয়দ মাহবুব করিমের। আদালতে এসে শুনলেন তার সাক্ষ্যগ্রহণ বাকি। 
রাষ্ট্রপক্ষ তিন্নির বাবা ও চাচা সৈয়দ রেজাউর করিমের সাক্ষ্যগ্রহণের আবেদন করে। এর প্রেক্ষিতে ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক কেশব রায়চৌধুরী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৫ জানুয়ারি দিন ধার্য করেন।
তিন্নির বাবা সৈয়দ মাহবুব করিম গণমাধ্যমকে বলেন, তিন্নিকে যখন হত্যা করা হয়, তখন তার ছেলে আনুশকার দেড় বছর বয়স। এখন আনুশকা তার বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রে আছে। মাকে হত্যার বিষয়ে কিছুই জানেন না সে। তাকে এ ঘটনা থেকে দূরে রাখা হয়েছে। 
তবে এত দিন কেন সাক্ষ্য দিতে আসেননি? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এ বিষয়ে এখন আমি কিছু বলতে চাচ্ছি না।’
আদালত থেকে কোনো সমন প্রসেস পেয়েছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আর কিছু বলতে চাই না।’
এর আগে দুপুর ১২টার দিকে বিচারক এজলাসে আসেন। এরপর রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর ভোলানাথ দত্ত বাদী তিন্নির বাবা সৈয়দ মাহবুব করিমের আংশিক সাক্ষ্যগ্রহণ ও চাচা সৈয়দ রেজাউল করিমের সাক্ষ্যগ্রহণের জন্য ফের আবেদন করেন।  আদালত তিন্নির বাবা সৈয়দ মাহবুব করিম জিজ্ঞেস করেন আপনি এতদিন সাক্ষ্য দিতে আসেননি কেন? আপনার জন্য আদালত থেকে অনেক প্রসেস পাঠানো হয়েছে। তখন তিন্নির বাবা জানান, তিনি কিছুই পাননি। এরপর আদালত বলেন, আপনি এ মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী। আপনি কবে সাক্ষ্য দিতে পারবেন? তখন তিন্নির বাবা বলেন আগামী মাসে পারব না। তখন বিচারক আগামী ৫ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন।

এসএস/টিআই
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission