ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

ঈদে রেলযাত্রীদের জন্য বড় সুখবর

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ মে ২০২৬, ০৮:৫৯ পিএম
ফাইল ছবি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। এই দীর্ঘ ছুটিতে ঘরমুখী মানুষের ঈদযাত্রা আরও সহজ ও যাত্রীবান্ধব করতে রেলস্টেশনগুলোয় তাৎক্ষণিক টিকিটের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এই সুখবর জানান।

রেল প্রতিমন্ত্রী বলেন, ঈদযাত্রায় অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে রেলস্টেশনগুলোয় সীমিত পরিসরে তাৎক্ষণিক টিকিটের (ইনস্ট্যান্ট টিকিট) ব্যবস্থা রাখা হবে। এর ফলে জরুরি প্রয়োজনে যাত্রীরা শেষ মুহূর্তেও বৈধ উপায়ে টিকিট সংগ্রহ করে গন্তব্যে ফিরতে পারবেন।

টিকিট কালোবাজারি রোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে জানিয়ে হাবিবুর রশিদ হাবিব বলেন, কমলাপুরসহ বড় স্টেশনগুলোয় বিনা টিকিটের কোনো যাত্রী যাতে প্রবেশ করতে না পারে, সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে কালোবাজারি ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। যাত্রীদের সুবিধার জন্য স্টেশনের অপেক্ষার পরিবেশ ও ওয়াশরুমের মানোন্নয়ন করা হয়েছে। কোনো ট্রেন দেরিতে ছাড়লে মেসেজের মাধ্যমে যাত্রীদের আগেই তা জানিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

অতিরিক্ত কোচের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, রেলের সক্ষমতা অনুযায়ী ঈদযাত্রায় অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। চরম চাহিদার কারণে কিছু ক্ষেত্রে স্ট্যান্ডিং (দাঁড়িয়ে যাওয়ার) টিকিটও দেওয়া হবে। তিনি বলেন, ‘আমাদের সক্ষমতা হয়তো ৩ শতাংশ, কিন্তু ঈদের সময় চাহিদা থাকে ১০ শতাংশের বেশি। আজ সিদ্ধান্ত নিলেই কাল নতুন ইঞ্জিন বা কোচ আনা সম্ভব নয়। তবে আমাদের যেটুকু সম্পদ রয়েছে, তার সর্বোচ্চ ব্যবহার করে যাত্রীসেবা নিশ্চিত করার চেষ্টা করছি।’

ঈদযাত্রায় গার্মেন্টসসহ বিভিন্ন প্রতিষ্ঠান একসঙ্গে ছুটি হলে হঠাৎ যে অতিরিক্ত চাপ তৈরি হয়, তা মোকাবিলার জন্য রেলের ক্যারেজ ও ইঞ্জিন মেরামত করে সচল রাখা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। এছাড়া বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য স্টেশনে হুইলচেয়ার ও ট্রলি সার্ভিস সচল রাখা হয়েছে।

আরও পড়ুন

ঢাকার বিমানবন্দর রেলস্টেশনের যাত্রী ভোগান্তি কমানোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, উত্তরা এখন একটি ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় বিমানবন্দর স্টেশনে যাত্রীদের চাপ অনেক বেড়েছে। কিন্তু সেখানে পর্যাপ্ত অপেক্ষাগার নেই। এজন্য স্টেশনটিতে নতুন একটি আধুনিক ছাউনি নির্মাণ করা হচ্ছে, যা ওয়েটিং রুমের মতো কাজ করবে। সেখানে একসঙ্গে অন্তত ২০০ যাত্রীর বসার ব্যবস্থা থাকবে।

রেলকে দেশের অন্যতম প্রধান গণপরিবহনে রূপান্তর করতে সরকার দীর্ঘমেয়াদি, মধ্যমেয়াদি ও স্বল্পমেয়াদি—এই তিন ধাপে পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-কক্সবাজার এবং ঢাকা-সিলেট রুটের স্টেশনগুলোর অবকাঠামোগত সুবিধা বাড়াতে দ্রুত উন্নয়নকাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিজ যোগ্যতায় জাতিসংঘে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান: মাহাদী আমিন
জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নিয়োগ পাওয়ার সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।  বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কবরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দেশে ছড়ানো নানা রকম গুজবের সমালোচনা করে মাহদী আমিন বলেন, জাতিসংঘের এই দায়িত্বশীল পদের জন্য সব প্রফেশনাল শর্ত পূরণ করে নিজ যোগ্যতায় জাইমা রহমান সেখানে নিয়োগ পেয়েছেন। বরং এ কারণে তাকে সাধুবাদ জানানো উচিত। তিনি বলেন, তিনি (জাইমা রহমান) নিজের যোগ্যতার ভিত্তিতে পি-৩ পজিশন নিয়োগপ্রাপ্ত হয়েছেন। যার জন্য পাঁচ বছর অভিজ্ঞতা প্রয়োজন হয়, উনার যে প্রোফাইল তার সঙ্গে ম্যাচ করা। সুতরাং আমার মনে হয় এই যে নিজ যোগ্যতায়, নিজ মেধায় একটা মানুষ জাতিসংঘে উনার মতন করে প্রতিনিধিত্ব করছেন উনার নিজের প্রফেশনাল ক্যারিয়ারের জন্য।  ‘এর সঙ্গে সরকারের ন্যূনতম কোথাও কোনো সম্পৃক্ততা নেই। বরং আমরা দেখেছি যে পূর্ববর্তী যে ধারা ছিলো যেখানে হয়তো কেউ রাজনৈতিক কারণে জাতিসংঘে পারিবারিক প্রভাব বলে সৃষ্টি করতে চাইতেন।’ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। আরটিভি/এসআর 
নিজ যোগ্যতায় জাতিসংঘে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান: মাহাদী আমিন
জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রা ও একটি মানবিক বাংলাদেশ গড়ার বার্তা দিয়েছেন বলে জানিয়েছেন তার কার্যালয়ের উপদেষ্টা ও মুখপাত্র ড. মাহদী আমিন। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের কাছে বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রার বার্তা দিয়েছেন। একটি মানবিক বাংলাদেশ গড়ার কথা বলেছেন। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধান তাকে অভিনন্দন জানিয়েছেন। এটি বাংলাদেশের জন্য একটি প্রাপ্তি। রোহিঙ্গা সংকট নিরসনে প্রধানমন্ত্রী পাঁচটি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, মিয়ানমারকেই এ সংকটের সমাধান করতে হবে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বিশ্ব নেতারা বাংলাদেশের উদারতার প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের বিভিন্ন দিক তুলে ধরে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন এবং স্বনির্ভর বাংলাদেশের একটি রূপরেখা তুলে ধরেছেন। চার দিনের সফরে ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। এসব বৈঠকে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সহযোগিতার সুযোগ কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়েছে। মুসলিম দেশগুলোতে বাংলাদেশের জনশক্তি রফতানি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের নির্বাচিত সরকারকে অভিনন্দন জানিয়েছেন বলেও দাবি করেন মাহদী আমিন। গত সাত মাসে সরকার মানবাধিকার রক্ষা করে কীভাবে কাজ করেছে, বৈঠকে সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। বিশ্বব্যাংকের বৈঠকে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি সম্পর্কে অবহিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বোয়িংয়ের সঙ্গেও একটি বৈঠক হয়েছে। এর ফলে সামনে বাংলাদেশ বিমানের বহর আরও বড় করার সুযোগ তৈরি হবে। সাংবাদিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি প্রেস ব্রিফিংয়ের বিষয়ে মাহদী আমিন বলেন, এ বিষয়ে সাংবাদিকদের বার্তা পৌঁছে দেওয়া হবে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন। আরটিভি/এসআর
জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে সহায়তা আরও বাড়ানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
গুগলের সদর দপ্তর পরিদর্শনে বাংলাদেশ প্রতিনিধিদল
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট গুগলের সদর দপ্তর পরিদর্শন করেছে বাংলাদেশের মন্ত্রীপর্যায়ের একটি প্রতিনিধিদল।
গুগলের সদর দপ্তর পরিদর্শনে বাংলাদেশ প্রতিনিধিদল
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
আরও পড়ুন
আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে: শাহে আলম
ক্যালিফোর্নিয়ার ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
গণঅভ্যুত্থানের প্রতীক ‘শহীদ বীর আবু সাঈদ’: রাশেদ খান
জাতীয় ঈদগাহের পাশে মিলল দুই মরদেহ