বাদশাহ সালমানের প্রস্তাবে রাজি হননি নওয়াজ

আরটিভি অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭ , ০১:০৮ পিএম


বাদশাহ সালমানের প্রস্তাবে রাজি হননি নওয়াজ

কাতারের পক্ষে অবস্থান না নিয়ে সৌদি আরবের পক্ষাবলম্বন করার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রস্তাব দিয়েছেন সৌদি বাদশাহ সালমান। কিন্তু পাক প্রধানমন্ত্রী বাদশাহর প্রস্তাব প্রত্যাখ্যান করে মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার যে কোনো উদ্যোগকে সমর্থন করবেন বলে জানান।

এক্সপ্রেস ট্রিবিউনের খবরে আরো বলা হয়, সৌদি আরব সফররত নওয়াজ শরিফের কাছে  বাদশাহ সালমান বিন আবদুল আজিজ জানতে চান, পাকিস্তান সৌদির সঙ্গে রয়েছে, নাকি কাতারের পক্ষে অবস্থান নিয়েছে। জবাবে নওয়াজ শরিফ বলেন, চলমান কাতার সংকটে তারা কোনো পক্ষ নেবেন না। তবে পাকিস্তান এমন কোনো পক্ষ নেবে না যাতে মুসলিমবিশ্বে বিভক্তি বেড়ে যায়।

সৌদি আরবকে আশ্বস্ত করার জন্য পাকিস্তান আরো বলেছে, চলমান সংকট নিরসনে কাতারের ওপর পাকিস্তানের প্রভাব কাজে লাগাতে পারে ইসলামাবাদ এবং এজন্য পাক প্রধানমন্ত্রী কাতার, কুয়েত ও তুরস্ক সফর করবেন।

পাকিস্তানের একজন কর্মকর্তা জানান, চলমান সংকটের বর্তমান প্রেক্ষাপটে পাকিস্তান সরাসরি মধ্যস্থতা করতে পারছে না বরং কুয়েতের উদ্যোগের প্রতি সমর্থন দিয়ে তাকে বেগবান করার চেষ্টা করবে।

তিনি বলেন, যদি কুয়েতের উদ্যোগ সফল না হয়, তখন পাকিস্তান ও তুরস্কসহ অন্য কয়েকটি দেশ বিষয়টি নিয়ে সরাসরি কাজ করবে।

সৌদি সফরে নওয়াজ শরিফের সঙ্গে আছেন পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, অর্থমন্ত্রী ইসহাক দার ও পররাষ্ট্র উপদেষ্টা সারতাজ আজিজ।

এমকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission