চাঁদ দেখা কমিটি বসছে রোববার সন্ধ্যায়

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ২২ জুন ২০১৭ , ০৩:৩৭ পিএম


চাঁদ দেখা কমিটি বসছে রোববার সন্ধ্যায়

আসছে ২৫ জুন রোববার সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

সারাদেশে শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে কমিটি এবারের রোজা সংখ্যা ও ঈদের তারিখ ঘোষণা করবে।

বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ জুন রোববার সন্ধ্যা সোয়া ৭টায় ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসবে।

কমিটির সভাপতি ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে ওই সভায় ধর্ম সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবসহ কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

ওইদিন চাঁদ দেখা গেলে ২৬ জুন ঈদুল ফিতর উদযাপন করবেন বাংলাদেশের ইসলাম ধর্মাবলম্বীরা। আর চাঁদ দেখা না গেলে একদিন পিছিয়ে ঈদ হবে ২৭ জুন। তাতে বাড়বে ঈদের সরকারি ছুটিও।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ওইদিন দেশের আকাশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭, ৯৫৫৮৩৩৭ নম্বরে ফোন করে অথবা ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্সে জানাতে অনুরোধ করা হয়েছে।

আর/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission