ডিএনসিসির সৌন্দর্য রক্ষার নতুন কমিটিতেও বুশরা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ মে ২০২৩ , ১১:৩৫ পিএম


বুশরা আফরিন
ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সৌন্দর্য রক্ষায় ২১ সদস্যের আরবান ল্যান্ডস্কেপ কারিগরি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন নতুন হিট অফিসার বুশরা আফরিন।  

মঙ্গলবার (৯ মে) ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাকে আরবান ল্যান্ডস্কেপ কারিগরি কমিটিতে আহ্বায়ক করা হয়েছে। এতে সদস্যসচিব হয়েছেন ডিএনসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ মাকসুদ হাসেম।

কমিটির গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে রয়েছেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম, অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের চিফ হিট অফিসার বুশরা আফরিন, পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি আবু নাসের খান, স্থপতি ইকবাল হাবিব, ডিএনসিসির ১৮ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর কমলা রানী মুক্তা। 

এ ছাড়া কমিটিতে পরিবেশবিদ, স্থপতি, কাউন্সিলর, নাগরিক কমিটি ও এনজিও প্রতিনিধিদের রাখা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission