ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪ , ১১:৫১ পিএম


ভূমিকম্প
ছবি : সংগৃহীত

ফিলিপাইনের কারাগা উপকূলের কাছে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এ ভূমিকম্পের মাত্র ছিল ৫ দশমিক ৬। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোন তথ্য পাওয়া যায়নি।

বুধবার (১৭ জানুয়ারি) রাত ৮টা ৩২ মিনিটে এ ভূমিকম্পটি অনুভূত হয়। দেশটির সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন (সিডব্লিউএ) এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটি প্রাথমিক ভাবে জানায়, ফিলিপাইনের বিসলিগ শহরের কাছে ভূমিকেন্দ্রের ১০ কিলোমিটার নীচে এ ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের আশপাশের এলাকার বাসিন্দারা কম্পন টের পেয়েছেন।

এর আগে গত ডিসেম্বরেই ফিলিপাইনের পূর্বাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

উল্লেখ্য, মাটির অগভীরে যেসব ভূমিকম্পের সৃষ্টি হয় সেগুলো অন্যান্য ভূমিকম্পের তুলনায় অনেক ভয়ানক হয়। তবে এবারের ভূমিকম্পটি সমুদ্রের তলদেশে হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে বলে ধারণা করছেন ভূতত্ববিদরা। 

খবর: ভলক্যানো ডিসকভারী

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission