ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

টানা দু’দিন কমার পর আবারও বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ মে ২০২৬, ০৯:০২ এএম
ছবি: সংগৃহীত

টানা দুই দিনের পতনের পর আবারও বেড়েছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বৃহস্পতিবার (২১ মে) গ্রিনিচ মান সময় রাত ১২টা ৫৫ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৮১ সেন্ট বা ০.৭৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫.৮৩ ডলারে পৌঁছায়।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৯৭ সেন্ট বা ০.৯৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯.২৩ ডলারে লেনদেন হয়।

আরও পড়ুন

ইরান যুদ্ধবিরতি নিয়ে এখনো অনিশ্চয়তা থাকায় তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা বাড়ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত কমে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কোনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি তিনি কোনোভাবেই বিবেচনা করবেন না। ইরান ইস্যুতে মার্কিন প্রশাসনের চলমান আলোচনার মধ্যেই হোয়াইট হাউসের পক্ষ থেকে এমন কঠোর বার্তা এলো।

ট্রাম্প জানিয়েছেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি তড়িঘড়ি করতে রাজি নন এবং প্রয়োজনে আরও কয়েক দিন বা তার চেয়েও বেশি সময় অপেক্ষা করতে প্রস্তুত আছেন তিনি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা
দীর্ঘ অপেক্ষার পর আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের ২০ ও ৫০ টাকার নোট। তবে ১০০ টাকার নোট নতুন ডিজাইনের পরিবর্তে পুরোনো নকশাতেই বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা
জানুয়ারির শুরুতেই রমজানের খেজুর বাজারে চান বাণিজ্যমন্ত্রী
এজন্য আলজেরিয়ার সরকারি ও বেসরকারি খাত থেকে সরাসরি খেজুর আমদানির বিষয়ে দেশটির রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির সঙ্গে আলোচনা করেছেন তিনি।
জানুয়ারির শুরুতেই রমজানের খেজুর বাজারে চান বাণিজ্যমন্ত্রী
গদখালী থেকে চার মাসে ২৫০ কোটি টাকা বাণিজ্যের আশা
আসছে শীতকাল। নানা উৎসবের সময় এখন। বিজয় দিবস,  ইংরেজি নববর্ষ, বসন্ত উৎসব, বিশ্ব ভালোবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছাড়াও রয়েছে ঘরে ঘরে বিয়ে ও জন্মদিনের উৎসব। নানা পালা-পার্বণ। এসব উৎসবে কাঁচা ফুলের ব্যাপক ব্যবহার হয়ে থাকে।
গদখালী থেকে চার মাসে ২৫০ কোটি টাকা বাণিজ্যের আশা
শেয়ারবাজারে আসছে বড় এআই কোম্পানি, আইপিওতে রেকর্ড
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ইতিহাস গড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক। প্রতিষ্ঠানটির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও থেকে সংগৃহীত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ আইপিও সংগ্রহ।
শেয়ারবাজারে আসছে বড় এআই কোম্পানি, আইপিওতে রেকর্ড
যশোরে সবজি থেকে বছরে আয় ২ হাজার ৬৫৫ কোটি টাকা
জেলায় বছরে প্রায় ৯ লাখ টন সবজি উৎপন্ন হয়। এই হিসেবে সবজি থেকে প্রতিবছর আনুমানিক আয় ২ হাজার ৬৫৫ কোটি টাকা।  
যশোরে সবজি থেকে বছরে আয় ২ হাজার ৬৫৫ কোটি টাকা
আরও পড়ুন
তেল-গ্যাস অনুসন্ধানে স্লোভেনিয়াকে আমন্ত্রণ জানালেন স্পিকার
লাইসেন্স ছাড়াই দেদারসে বিক্রি চলছিল জ্বালানি তেল, বন্ধ করল প্রশাসন
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
তেলাপোকা, টিকটিকি– কী নেই নজরুল বিশ্ববিদ্যালয়ের হলের খাবারে!