মালয়েশিয়ায় তিন বাংলাদেশি অপহরণ, ভুয়া পুলিশের ৩০ বছর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ , ০৩:৫৭ পিএম


মালয়েশিয়ার হাইকোর্ট
ফাইল ছবি

মালয়েশিয়ায় পুলিশ সেজে তিন বাংলাদেশিকে অপহরণ করে ৫০ হাজার রিঙ্গিত মুক্তিপণ আদায়ের দায়ে সুহাইমি আলিয়াস নামে এক ব্যক্তিকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির ফেডারেল কোর্ট। রায়ে একই সঙ্গে আসামিকে ১০টি বেত্রাঘাতের নির্দেশও দেন বিচারক প্যানেল।  

স্থানীয় সময় বুধবার (১৪ ফেব্রুয়ারি) কোর্ট অব আপিলের প্রেসিডেন্ট তান শ্রী আবাং ইস্কান্দারের নেতৃত্বে তিন বিচারকের একটি প্যানেলের সর্বসম্মত সিদ্ধান্তে সাজা বহালের এ রায় ঘোষণা হয়। 

বিচারক আবাং ইস্কান্দার ফেডারেল কোর্টের বিচারক দাতুক সেরি হাসনাহ মোহাম্মদ হাশিম এবং দাতুক আব্দুল করিম আব্দুল জলিলের সঙ্গে একসঙ্গে বসে আপিলকারী সুহাইমি আলিয়াসকে তার গ্রেপ্তারের তারিখ ২০১৪ সালের ১৬ মার্চ থেকে শুরু করে কারাগারের সাজা ভোগ করার আদেশ দেন।  

এর আগে ২০২৩ সালের ১৩ জুলাই সুহাইমি আলিয়াসকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০টি বেত্রাঘাতের সাজা দেন মালয়েশিয়ার হাইকোর্ট। পরে আসামির আপিলের পর শুনানি শেষেও দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে হাইকোর্টের ওই রায় বহাল রাখেন বিচারক আবাং ইস্কান্দারের প্যানেল।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৬ মার্চ ভোর ৪টায় সেলাঙ্গর রাজ্যের জালান মেরু ক্লাংয়ের একটি মিনি সুপারমার্কেট থেকে ৫০ হাজার রিঙ্গিত মুক্তিপণ আদায়ের জন্য সুহাইমি তার আরও দুজন সহপাঠীকে সঙ্গে নিয়ে মো. গোলাম ফারুক, মোহাম্মদ রফিক এবং সজীব নামে তিন বাংলাদেশিকে অপহরণ করে বলে অভিযোগ পাওয়া যায়।

তাদের বিরুদ্ধে অপহরণ আইন ১৯৬১-এর ধারা ৩ অনুযায়ী অভিযোগ আনা হয়েছে, যা দণ্ডবিধির ৩৪ ধারার সঙ্গে পঠিত এবং মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখে।

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission