ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

কিশোর-কিশোরীর মধ্যে যৌনসম্পর্ক আর ধর্ষণ নয়, নতুন আইন পাশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ মে ২০২৬, ০৯:০৬ পিএম
ছবি: সংগৃহীত

নেপাল সরকার কিশোর-কিশোরীদের পারস্পরিক সম্মতিতে হওয়া যৌনসম্পর্ককে আর স্বয়ংক্রিয়ভাবে ‘ধর্ষণ’ হিসেবে গণ্য না করার উদ্যোগ নিয়েছে। দেশটির আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গঠিত একটি টাস্ক ফোর্স নতুন ফৌজদারি আইনে সংশোধনের প্রস্তাব তৈরি করেছে, যা বর্তমানে মন্ত্রিসভায় পর্যালোচনায় রয়েছে।

বর্তমান নেপালি আইন অনুযায়ী, ১৮ বছরের কম বয়সীদের মধ্যে যেকোনো ধরনের যৌনসম্পর্ককেই ‘বিধিবদ্ধ ধর্ষণ’ হিসেবে বিবেচনা করা হয়। সেখানে পারস্পরিক সম্মতির কোনো আইনি মূল্য নেই। ফলে দু’জন কিশোর-কিশোরী নিজেদের সম্মতিতে সম্পর্কে জড়ালেও আইন অনুযায়ী তা অপরাধ হিসেবে গণ্য হয়।

প্রস্তাবিত সংশোধনীতে বলা হয়েছে, যদি সম্পর্কে জড়িত উভয়ের বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে হয় এবং বয়সের পার্থক্য নির্দিষ্ট সীমার মধ্যে থাকে, তাহলে তাদের সম্মতিসূচক সম্পর্ককে আর ধর্ষণ হিসেবে দেখা হবে না। এই ধারাটির নাম দেওয়া হচ্ছে ‘রোমিও-জুলিয়েট’ ধারা।

তবে সরকার স্পষ্ট করেছে, এই ছাড় কেবল পারস্পরিক সম্মতির ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সম্পর্কের মধ্যে জোরপূর্বক আচরণ, ব্ল্যাকমেল, ক্ষমতার অপব্যবহার বা আর্থিক শোষণের প্রমাণ মিললে তা আগের মতোই অপরাধ হিসেবে গণ্য হবে এবং কঠোর শাস্তি বহাল থাকবে।

নেপালে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল, বিদ্যমান আইনটি অনেক ক্ষেত্রে কিশোর-কিশোরীদের স্বেচ্ছায় গড়ে ওঠা সম্পর্ককে অপরাধ হিসেবে চিহ্নিত করছে। বিশেষ করে আন্তঃবর্ণ বা ভিন্ন জাতের প্রেম ও পালিয়ে বিয়ের ঘটনায় পরিবারের পক্ষ থেকে ছেলেদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়েরের প্রবণতা বাড়ছে। সরকারি টাস্ক ফোর্সের পর্যবেক্ষণেও এই আইনের অপব্যবহারের বিষয়টি উঠে এসেছে।

আইন বিশেষজ্ঞদের মতে, বর্তমান আইনে আরেকটি বড় অসঙ্গতি হলো নেপালে ১৮ বছর বয়সে একজনকে সাবালক হিসেবে ধরা হলেও বৈধ বিয়ের বয়স ২০ বছর। এ কারণে সামাজিক ও আইনি জটিলতা তৈরি হচ্ছে। এ অবস্থায় বিয়ের বৈধ বয়স ২০ থেকে কমিয়ে ১৮ করার বিষয়েও সংসদে আলোচনা চলছে।

জাতিসংঘের শিশু অধিকার কমিটির আন্তর্জাতিক নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখেই নতুন আইন তৈরির কাজ চলছে বলে জানিয়েছে নেপাল সরকার। ওই নির্দেশিকায় বলা হয়েছে, কিশোর-কিশোরীদের পারস্পরিক সম্মতির সম্পর্ককে আলাদাভাবে বিবেচনা করা যেতে পারে, তবে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি নাবালকের সঙ্গে সম্পর্কে জড়ালে তা সবসময়ই গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুন

সরকার জানিয়েছে, নতুন আইন কার্যকর হলেও প্রাপ্তবয়স্ক ও নাবালকের সম্পর্কের ক্ষেত্রে ‘সম্মতি’ কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। একইভাবে, সমবয়সী কিশোর-কিশোরীদের মধ্যেও জোরপূর্বক সম্পর্ক বা নির্যাতনের ঘটনা ঘটলে কঠোর শাস্তির বিধান বহাল থাকবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
নতুন আইনে এবার ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা 
দানের সম্পত্তি নিয়ে আসছে নতুন আইন
নতুন আইনে নাসাউ কাউন্টির সঙ্গে অভিবাসন সংস্থার চুক্তি বাতিল
নোয়াখালীতে ঘুরতে গেল রোহিঙ্গা কিশোর-কিশোরী, অতঃপর...