সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

আরটিভি নিউজ

সোমবার, ১২ আগস্ট ২০২৪ , ০৭:৫১ পিএম


সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এবং তার স্ত্রী রুকমিলা জামানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।  

সোমবার (১২ আগস্ট) সব ব্যাংকে চিঠি দিয়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী আগামী ৩০ দিনের জন্য সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার স্ত্রী রুকমিলা জামান চৌধুরীসহ তাদের ছেলে ও কন্যার সব ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন স্থগিত করার নির্দেশ দেওয়া হয়।

এর আগে, সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রী শারমিন মুশতারীর ব্যাংক হিসাব জব্দ করেছে  বিএফআইইউ। 


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission