গৃহকর্মী হত্যা

এএসপি জুয়েল রানা ৪ দিনের রিমান্ডে

আরটিভি নিউজ

শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ , ০৪:২৯ পিএম


এএসপি জুয়েল রানা ৪ দিনের রিমান্ডে
ছবি: সংগৃহীত

ছাত্র আন্দোলন চলাকালে গৃহকর্মী লিজা আক্তারকে গুলি করে হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. জুয়েল রানার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

শুক্রবার (১৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমী এ আদেশ দেন। 

এর আগে, এদিন আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জুয়েল রানার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিসাপেক্ষে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে কর্মরত অবস্থায় বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জুয়েল রানাকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, ছাত্র আন্দোলনের সময় গত ১৮ জুলাই রমনা থানাধীন এলাকায় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণে গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়। এতে অনেক মানুষ আহত হন। এ সময় গুলিবিদ্ধ লিজা আক্তার ২২ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিজ্ঞাপন

এ ঘটনায় লিজার বাবা জয়নাল শিকদার গত ৫ সেপ্টেম্বর বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৭৪ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

আরটিভি/আরএ/এসএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission