সাবেক এমপি শফিউল ৩ দিনের রিমান্ডে 

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫ , ০৪:২৫ পিএম


সাবেক এমপি শফিউল ৩ দিনের রিমান্ডে 
ফাইল ছবি

ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তরায় রউফ নামে এক যুবককে হত্যার ঘটনায় করা মামলায় ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন।

এর আগে, আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আল মাহমুদ শরীফ। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন।  উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।

উত্তরার চার নম্বর সেক্টরের নিজ বাসা থেকে বুধবার বিকেলে শফিউল ইসলামকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরে গুলিতে নিহত হন রউফ। এ ঘটনায় তার ভাই শাকিব হাসান গত ৮ জানুয়ারি উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। মামলার ৭ নম্বর এজাহারনামীয় আসামি শফিউল।

আরটিভি/আরএ/এস

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission