ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হবে: প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

দেশে নারী শিক্ষার প্রসার ও শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি জানান, স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে আগামী জুলাই মাস থেকে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুলব্যাগ, পোশাক ও জুতা সরবরাহ শুরু করা হবে।

বর্তমান শিক্ষাব্যবস্থা সন্তোষজনক নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানের নিয়ে যেতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। দীর্ঘ প্রবাসজীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, উন্নত বিশ্বের শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা দেখে তিনি সবসময় দেশের শিক্ষার্থীদের জন্য একই রকম পরিবেশ গড়ার স্বপ্ন দেখতেন।

নারী শিক্ষার অগ্রগতি প্রসঙ্গে তিনি মনে করিয়ে দেন, অতীতে বিএনপি সরকারের আমলেই দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখে বর্তমান সরকার উচ্চশিক্ষা তথা স্নাতক পর্যায় পর্যন্ত এই সুবিধা সম্প্রসারণ করল। এর পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য মেধাভিত্তিক উপবৃত্তির ব্যবস্থাও জোরদার করা হবে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রী দেশের গণতান্ত্রিক আন্দোলনের দীর্ঘ ইতিহাস স্মরণ করেন বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ১৯৯০-এর গণ-অভ্যুত্থান, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনা এবং ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত জনগণের অধিকার আদায়ের সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা পোষণ করেন। প্রধানমন্ত্রী বলেন, মানুষের মতপ্রকাশের স্বাধীনতা এবং যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিত করাই ছিল এসব আন্দোলনের মূল লক্ষ্য, যা বাস্তবায়নে বর্তমান সরকার নিরলস কাজ করছে।

দেশের সাম্প্রতিক সংকটগুলো মোকাবিলায় সরকারের পদক্ষেপের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বিশেষ করে জ্বালানি সংকট নিরসনে বিরোধী দলের প্রস্তাব গ্রহণ করে একটি যৌথ কমিটি গঠনের কথা জানান তিনি। কৃষকদের কল্যাণে সাম্প্রতিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এসময় গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দিয়ে পরিচালনার ঘোষণা দেন তিনি।

সংসদকে জনগণের অধিকার রক্ষার মূল কেন্দ্রবিন্দু হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে দায়বদ্ধ। জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করাই তার সরকারের প্রধান অগ্রাধিকার বলেও তিনি উল্লেখ করেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন
প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।   বিস্তারিত আসছে...
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন
বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে ইতালি, আগামী মাসে বিশেষ কর্মসূচি
ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে বিশেষ কর্মসূচি চালু করতে যাচ্ছে ইতালি সরকার।
বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে ইতালি, আগামী মাসে বিশেষ কর্মসূচি
নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা সরকারের
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা সরকারের
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে দেশজুড়ে দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে মঙ্গলবার (১৩ অক্টোবর) সারাদেশে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ পালন করা হয়েছে।
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে দেশজুড়ে দুর্যোগ প্রশমন দিবস পালিত
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। 
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ
ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ঢাবির ৩২ শিক্ষার্থী