কাল ঢাকায় আসছেন প্রণব মুখার্জি

শনিবার, ১৩ জানুয়ারি ২০১৮ , ০৭:৪৫ পিএম


কাল ঢাকায় আসছেন প্রণব মুখার্জি

ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জি চার দিনের ব্যক্তিগত এক সফরে আগামীকাল রোববার বিকেলে ঢাকায় আসছেন।

ভারতীয় হাইকমিশনারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রণব মুখার্জিকে বহনকারী জেট এয়ারের বিমানটি রোববার বিকাল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

--------------------------------------------------------
আরও পড়ুন: মুখ বন্ধ রাখতে পর্ন তারকাকে টাকা দিয়েছিলেন ট্রাম্প
--------------------------------------------------------

বাংলাদেশ সফরকালে প্রণব মুখার্জি এখানে এক সাহিত্য সম্মেলনে যোগদান করবেন এবং রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।

এছাড়াও ভারতের সাবেক এই প্রেসিডেন্ট মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন। সেখানে তাকে সম্মানসূচক ডি. লিট ডিগ্রি প্রদান করা হবে।

তিনি চট্টগ্রামের রাউজান উপজেলায় শহীদ সূর্যসেনের বাড়ি পরিদর্শন করবেন বলেও সফর সূচিতে রয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান জানাতে নগরীর ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর পরিদর্শন করবেন প্রণব মুখার্জি।

তিনি ঢাকায় অবস্থানকালে অর্থমন্ত্রী এ এম এ মুহিতের আমন্ত্রণে এক নৈশভোজে অংশগ্রহণ করবেন।

চার দিনের ব্যক্তিগত সফর শেষে ১৮ জানুয়ারি ঢাকা ত্যাগ করবেন প্রণব মুখার্জি।

ভারতের ১৩তম প্রেসিডেন্ট প্রণব মুখার্জি গেলো জুলাইতে অবসরে যান।

আরও পড়ুন

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission