সারা পৃথিবীর বিপ্লবের প্রতীক এখন আবু সাঈদ: মাহমুদুর রহমান

আরটিভি নিউজ 

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ , ০৯:৫৬ পিএম


সারা পৃথিবীর বিপ্লবের প্রতীক এখন আবু সাঈদ: মাহমুদুর রহমান
ছবি: সংগৃহীত

আবু সাঈদ এখন সারা পৃথিবীর বিপ্লবের প্রতীক হয়ে দাঁড়িয়ে গেছেন বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।

বিজ্ঞাপন

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) স্বাধীনতা স্মারক মাঠে শহীদ আবু সাঈদ বইমেলার সমাপনী দিনের আলোচনাসভায় এ মন্তব্য করেন তিনি। 

মাহমুদুর রহমান বলেন, এখন থেকে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর বিপ্লবের প্রতীক হয়ে দাঁড়িয়ে গেছেন শহীদ আবু সাঈদ। বিপ্লবের প্রেরণা হিসেবে আগামী প্রজন্ম আর ‘চে গুয়েভারা’ নয়, আবু সাঈদের ছবি আঁকা গেঞ্জি গায়ে দেবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারলেই আবু সাঈদের আত্মত্যাগ সার্থক হবে।

ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের সব বিপ্লবে ছাত্ররা অগ্রণী ভূমিকা রেখেছেন উল্লেখ করে একুশে পদকপ্রাপ্ত এ সাংবাদিক আরও বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই আবু সাঈদ জীবন দিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার পরিস্থিতি তৈরি করেছেন। আবু সাঈদ জীবন দিয়ে বাঙালির মন থেকে ভয় উড়িয়ে দিয়েছেন।

বিজ্ঞাপন

এসময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড শওকাত আলী, আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি প্রমুখ।

আরটিভি/এসএইচএম

বিজ্ঞাপন

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission