ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

দেশের সব সরকারি অফিসের জন্য নতুন ১১ নির্দেশ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৫:৪৩ পিএম
ফাইল ছবি

দেশের সব সরকারি অফিসে যাবতীয় আলোকসজ্জা পরিহারের পাশাপাশি ১১টি নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই নির্দেশনা সংবলিত চিঠি সব সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সব সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশনসহ সব অফিসে কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন।

আরও পড়ুন

এ লক্ষ্যে যে ১১টি নির্দেশনা দেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে, সেগুলো হলো—

১। দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে।

২। বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার পরিহার করতে হবে।

৩। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে।

৪। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখতে হবে।

৫। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।

৬। অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে।

৭। বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে।

৮। অফিস সময় শেষ হওয়ার পর সব বৈদ্যুতিক যন্ত্রপাতি (লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, এয়ার কন্ডিশনার ইত্যাদি) বন্ধ নিশ্চিত করতে হবে।

৯। যাবতীয় আলোকসজ্জা পরিহার করতে হবে।

১০। গাড়ির ব্যবহার সীমিত করতে হবে।

১১। জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্ব স্ব নিয়ন্ত্রণাধীন সংশ্লিষ্ট সব দপ্তর বা সংস্থাকে নির্দেশনা দেওয়ার জন্য চিঠিতে অনুরোধ করা হয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানায়।  বিস্তারিত আসছে...  
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের
দূষিত শহরের তালিকায় ঢাকার নাম দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী
পরিস্থিতি পরিবর্তন করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়তে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
দূষিত শহরের তালিকায় ঢাকার নাম দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী
ই-পার্লামেন্ট প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি, নেতৃত্বে ডেপুটি স্পিকার
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সার্বিক নির্দেশনা অনুযায়ী গুরুত্বপূর্ণ এই কমিটি গঠন করা হয়েছে।
ই-পার্লামেন্ট প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি, নেতৃত্বে ডেপুটি স্পিকার
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের এক কমিটি গঠন করেছে সরকার।
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
দুর্গাপূজায় সারাদেশে ২ লাখ ১২ হাজার আনসার মোতায়েন
দেশের ৩৩ হাজার ১৬৫ পূজা মণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত থাকবে ২ লাখ ১২ হাজার ১১৮ আনসার ভিডিপি সদস্য। ঝুঁকি ও ব্যাপ্তি বিবেচনায় দেশের ৬ হাজার ৯১৪টি পূজা মন্ডপকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
দুর্গাপূজায় সারাদেশে ২ লাখ ১২ হাজার আনসার মোতায়েন
আরও পড়ুন
দুর্গাপূজায় নৌপথে নিরাপদ যাতায়াতে ১৬ নির্দেশনা
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা
সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ডের তথ্য হালনাগাদের নির্দেশ
দুর্গাপূজায় ৩ দিন বন্ধ থাকবে ব্যাংক, তবে খোলা ১৭ অক্টোবর