১৯ দেশের মিশন প্রধানদের ডেকেছে ইসি

আরটিভি নিউজ

বুধবার, ১২ মার্চ ২০২৫ , ১২:৫৭ পিএম


সোমবার ১৯ দেশের মিশন প্রধানদের ডেকেছে ইসি
ছবি: সংগৃহীত

১৯ দেশের মিশন প্রধানকে ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। সব ঠিক থাকলে সোমবার (১৭ মার্চ) বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে মিশন প্রধানদের একটি উচ্চ পর্যায়ের ব্রিফিং করবে সংস্থাটি। এ লক্ষ্যে এরইমধ্যে তাদের আমন্ত্রণও জানানো হয়েছে। 

বিজ্ঞাপন

সম্প্রতি ইসির জারি করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

ইসির আদেশে জানা যায়, আগামী ১৭ মার্চ বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে ঢাকায় অবস্থিত ১৯টি দেশের মিশন প্রধানদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের ব্রিফিং অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের সাত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

যেসব দেশের মিশন প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে- আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনাই দারুসসালাম, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত।

আরটিভি/আইএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission