আমরা বিতর্কের ঊর্ধ্বে থাকতে চাই: ধর্ম উপদেষ্টা

আরটিভি নিউজ

রোববার, ৩০ মার্চ ২০২৫ , ০৯:৫৭ পিএম


আমরা বিতর্কের ঊর্ধ্বে থাকতে চাই: ধর্ম উপদেষ্টা
বক্তব্য রাখছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশে ঈদ উদযাপন বিষয়টি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। তাই আমরা এ বিতর্কে জড়াতে চাই না। আমরা বিতর্ক থেকে ঊর্ধ্বে থেকে ধর্ম পালন করতে চাই।‌

বিজ্ঞাপন

রোববার (৩০ মার্চ) জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

আ ফ ম খালিদ হোসেনকে উপস্থিত সাংবাদিকরা প্রশ্ন করেন, রোববার সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের অনেক জেলায়ও ঈদ উদযাপন হয়েছে। তাই সৌদির সঙ্গে মিল রেখে দেশব্যাপী পবিত্র ধর্মীয় অনুষ্ঠানাবলী পালন করা যায় কি না।

বিজ্ঞাপন

জবাবে খালিদ হোসেন বলেন, আমরা চাঁদ দেখে রোজা রাখি এবং চাঁদ দেখে রোজা ভাঙি। দীর্ঘদিন ধরে এই প্র্যাকটিস হয়ে আসছে। ইসলামের পরিভাষায় এটাকে বলা হয় রইয়ত বা দৃষ্টিগোচর হওয়া। দীর্ঘদিন ধরে এভাবেই ধর্মীয় অনুষ্ঠানাদি পালন হয়ে আসছে।

সুতরাং সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করার বিষয়টি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। আমরা বিতর্কে হাত দিতে চাচ্ছি না। আমরা বিতর্ক থেকে ঊর্ধ্বে থেকে ধর্ম পালন করতে চাই।‌ শুধু চাঁদ দেখা নয়, যেসব জায়গায় বিতর্ক তৈরি হবে সচেতনভাবে সেগুলো এড়িয়ে যেতে চান বলে জানান অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

বিজ্ঞাপন

আরটিভি/এএইচ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission