যেদিন থেকে কোরবানি ঈদের ছুটি শুরু

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৬ মে ২০২৫ , ০৩:৫৭ পিএম


যেদিন থেকে কোরবানি ঈদের ছুটি শুরু
ফাইল ছবি।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ মে) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, সরকার আগেই ঘোষণা দিয়েছিল এবার আসন্ন ঈদুল আজহার ছুটি থাকবে ৫ জুন থেকে ১০ জুন পর্যন্ত। নতুন করে ১১ ও ১২ জুন ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ১৩ ও ১৪ জুন সাপ্তাহিক ‍ছুটি রয়েছে। সব মিলিয়ে এবারের ঈদে ছুটি থাকবে ১০ দিন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

শফিকুল আলম বলেন, ১১ ও ১২ জুন ছুটি ঘোষণা করা হলেও এর পরিবর্তে আগামী ১৭ ও ২৪ মে শনিবার সরকারি চাকরিজীবিদের অফিস করতে হবে।

এ ছাড়া ব্যাংক এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের মতো করে ছুটি ঘোষণা করবেন বলেও জানান তিনি। 

বিজ্ঞাপন

চাঁদ দেখা সাপেক্ষে জুনের ৬ বা ৭ তারিখে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

উল্লেখ্য, চলতি বছর পবিত্র ঈদুল ফিতরেও ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল।

আরও পড়ুন

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission