সৌদি আরবে পৌঁছেছেন ৪৭৪২০ হজযাত্রী

আরটিভি নিউজ

শুক্রবার, ১৬ মে ২০২৫ , ১১:৪৬ এএম


সৌদি আরবে পৌঁছেছেন ৪৭৪২০ হজযাত্রী
ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৪৭ হাজার ৪২০ জন সৌদি আরবে পৌঁছেছেন। ১১৯টি ফ্লাইটে করে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪২ হাজার ৮৩৭ হজযাত্রী রয়েছেন। তবে এখন পর্যন্ত ৮৬ হাজার ৬৭৮টি ভিসা ইস্যু করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ মে) সকালে হজ পোর্টালে প্রকাশিত বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক। 

হেল্প ডেস্কের তথ্যমতে, ১১৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৯টি, সৌদি এয়ারলাইনসের ৪০টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২০টি ফ্লাইট পরিচালনা করেছে।

বিজ্ঞাপন

চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী। এরা হলেন- জামালপুর বকশীগঞ্জের হাফেজ উদ্দিন (৭৩), রাজবাড়ীর খলিলুর রহমান, কিশোরগঞ্জের মো. ফরিদুজ্জামান, পঞ্চগড়ের আল হামিদা বানু, ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবীর, নীলফামারির ফয়েজ উদ্দীন (৭২) ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার অহিদুর রহমান (৭২)।

গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। এর মধ্য দিয়েই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ৩১ মে।

বিজ্ঞাপন

চলতি বছর সরকারি ব্যবস্থাপনা হজ করতে যাবেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৭০টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ২৯ এপ্রিল। শেষ হজ ফ্লাইট ৩১ মে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১০ জুন, আর শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই।

বিজ্ঞাপন

আরটিভি/একে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission