আসছে কোরবানির পশু, রাজধানীতে প্রস্তুত গাবতলী হাট

আরটিভি নিউজ

শনিবার, ৩১ মে ২০২৫ , ০২:০৭ পিএম


আসছে কোরবানির পশু, প্রস্তুত গাবতলী হাট
ফাইল ছবি

সপ্তাহখানেক পরেই ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে রাজধানীতে জমতে শুরু করেছে পশুর হাটগুলো। ঢাকার একমাত্র স্থায়ী হাট গাবতলীতে পশু রাখার জায়গাসহ যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে গাবতলী হাটে ট্রাকে করে আসছে পশু।

অন্যবার ঈদের প্রায় ১৫ দিন আগেই হাটের প্রস্তুতির সম্পন্ন হলেও এবার ঢাকার ২ সিটি করপোরেশনের দরপত্রের কার্যক্রমে বিলম্ব হওয়ার পাশাপাশি বৈরী আবহাওয়ায় পিছিয়ে গেছে হাট প্রস্তুতের কাজ।

শনিবার (৩১ মে) গাবতলী পশুর হাটে গিয়ে দেখা যায়, ঈদ উপলক্ষে গাবতলী হাটের প্রস্তুতি প্রায় সম্পন্ন। হাটের প্রবেশপথেই সারিবদ্ধ করে গরু রাখা হয়েছে। এসব গরুর দাম  হাঁকা হচ্ছে আড়াই লাখ টাকা পর্যন্ত। 

ঢাকায় গরু বেচাকেনা শুরু হয় সাধারণত ঈদের দুই থেকে তিন দিন আগে। কারণ জায়গার অভাব। তবে যাদের নিজের বাড়ি আছে তারা গরু দেখছেন, হয়তো আগেভাগেই কোরবানির পশু কিনতে চান তারা।

রাজধানীতে গরুর সংখ্যা এখনও কম। যেখানে যে কটা পাওয়া যাচ্ছে সেখানেই টিকটকার ও ইউটিবারদের ভিড় চোখে পড়ছে। ক্রেতা নেই বলা চলে। হাতে গোনা কিছু মানুষ ঘুরে ঘুরে দেখছেন।

গাবতলী পশুর হাটে দেখা হয় আলী আকবর নামে এক ক্রেতার সঙ্গে। তার বাজেট ২ লাখ টাকা। একটা মাঝারি মানের গরু কোরবানি দিতে চান তিনি।

আলী আকবর বলেন, একটু দেখতে আসছি। এবার ইচ্ছে আছে আল্লাহর ওয়াস্তে দুই লাখ টাকার গরু কোরবানি দেবো।

হাসিল ঘরে দায়িত্বরত ঢাকা উত্তর সিটি করপোরেশনের কয়েকজনের সঙ্গে কথা হয়। তারা বলেন, হাটের ইজারা ঠিক হলেই আমরা চলে যাবো। ডাক এখনো ঠিক হয়নি। আমরা হাজারে ৩৫ টাকা খাস আদায় করছি।

আরটিভি/এআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission