যেসব বিষয়ে ঐকমত্য হয়নি সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে: আলী রীয়াজ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ , ০১:২৯ পিএম


‘যেসব বিষয়ে ঐক্যমত হয়নি সেগুলো আলোচনা হচ্ছে’
সংগৃহীত ছবি

যেসব বিষয় প্রাথমিক আলোচনায় ঐকমত্য হয়নি সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি বলেন, গত ৫৩ বছরে এমন আলোচনার সুযোগ হয়নি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার নবম দিনের সংলাপের শুরুতে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

আলী রীয়াজ বলেন, প্রতিদিন স্মরণ করি যে সংগ্রামের মধ্য দিয়ে এখানে এসেছি রাজনৈতিক দলগুলোকে মনে রাখতে হবে। সেগুলো মনে করে সামনের দিকে অগ্রসর হতে হবে।
 
তিনি বলেন, রাষ্ট্র গঠনে যে সুযোগ এসেছে তা হেলায় হারানো যাবে না। ৫৩ বছরে এমন আলোচনার সুযোগ আসেনি। মৌলিক সংস্কার প্রস্তাবের ২০টির মধ্যে আজকে তিনটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ২০টির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। অনেক বিষয়ে প্রাথমিকভাবে আলোচনার পর সেটি আবার আলোচনায় উঠানো হচ্ছে না। কারণ আমরা দলীয়ভাবে আলোচনার সুযোগ দিচ্ছি। আমাদের লক্ষ্য, সাফল্য নিয়ে দিনটি শেষ করা।

আলী রীয়াজ বলেন, কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এই পর্যন্ত এসেছি সেটি যেন প্রেরণা হয়ে কাজ করে সেদিকে লক্ষ্য রাখা উচিত।

বিজ্ঞাপন

 এদিন রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, বিচারবিভাগ বিকেন্দ্রীকরণ এবং জরুরি অবস্থা জারির বিষয়ে কমিশনের প্রস্তাবনার ওপর আলোচনা করে সিদ্ধান্ত আসবে। এখন পর্যন্ত যেসব বিষয় ঐকমত্যে পৌঁছানো যায়নি সেগুলো আবারও আলোচনার সুযোগ রাখবে কমিশন। চলতি মাসেই জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় তারা।

আরটিভি/এফএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission