মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ , ০১:১২ পিএম


মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নিজের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যোগাযোগ করেন তিনি। 

চিকিৎসকদের কাছ থেকে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চান প্রধানমন্ত্রী। এসময় পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি।

বিজ্ঞাপন
আরও পড়ুন

এছাড়া মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার যাবতীয় কাজ দ্রুত সম্পন্ন করার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে পরামর্শ দেন তারেক রহমান।

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপি মিডিয়া সেল জানায়, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ন্যাশনাল নিউরো সায়েন্স বিভাগে মির্জা আব্বাসের চিকিৎসা হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission